সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

অভিভাবকরা সচেতন হলে পড়ালেখার মান আরো বৃদ্ধি পাবে-মামুন খন্দকার

  • আপডেট টাইম বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯
  • ৪৭৩ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ অভিভাবকরা সচেতন হলে পড়ালেখার মান আরো বৃদ্ধি পাবে, শিশুদের প্রথম শিক্ষক হচ্ছেন তার মা বাবা, তাদের মাধ্যমেই সন্তান কথা বলা শিখে। গতকাল মীরমহল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার এ কথাগুলো বলেন। বিদ্যালয় ব্যব¯’াপনা কমিটির সভাপতি সাংবাদিক এস এম খোকন এর সভাপতিত্বে ও সাংবাদিক মখলিছ মিয়া’র সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলায়াত করেন ৫ম শ্রেণীর ছাত্রী নাদিয়া সুলতানা, গীতা পাঠ করেন রিমা সরকার, স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সুজিত বিশ^াস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আমির হোসেন মাস্টার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ছাইফুল আলম, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার খানম। অনুষ্ঠানের শেষাংশে শিক্ষাক্ষেত্রে অবদান রাখায় প্রধান অতিথি উপজেলা নির্বার্হী অফিসার মোঃ মামুন খন্দকার। বিশেষ অতিথি বীরমুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, উপজেলা শিক্ষা অফিসার ছাইফুল আলম ও সহকারী শিক্ষা অফিসার হাসিবুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করেন সভাপতি এস এম খোকন ও প্রধান শিক্ষক সুজিত বিশ^াস। হবিগঞ্জ জেলার শ্রেষ্ট্র ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় জেলা সার্ক মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক সাংবাদিক এস এম খোকনকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মানা স্মারক তুলেদেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। পরে শ্রেণী ভিত্তিক মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলেদেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com