মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

শহরের শ্যামলীর ১ পরিবার শেফালীর জ্বালায় অতিষ্ট

  • আপডেট টাইম সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯
  • ৭৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের আব্দুল মন্নান ও সেফালী খাতুনের অত্যাচার ও মারপিট থেকে বাচার জন্য সংবাদ সম্মেলন করলেন শহরের শ্যামলী এলাকার মৃত শামছু মিয়া পুত্র মাহাবুবুর রশিদ ও তার মা খায়রুন নেছা। গতকাল রবিবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন ৮ বছর পুর্বে শহরের সুলতান মাহমুদ পুরের গোলাম হোসেনের কন্যা শেফালী খাতুনের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে শেফালীর সন্দেহজনক ভাবে চলাফেরা শুরু করে। মোবাইল ফোনে থাকে ব্যস্ত। এমনকি পরকিয়ার সম্পর্কে জড়িয়ে পরে। তাকে অনেক বুঝানোর পরও সে শান্ত হয়নি। উপরোন্ত আরও বেপরুয়া হয়ে উঠে। অবশেষে আমি নিরুপায় হয়ে তাঁর সম্পূর্ণ পাওনা দাওনা দিয়ে ৬ ফেব্রুয়ারী ১২ইং তারিখে শেফালীকে তালাক দেই। এদিকে শেফালী আমি বাড়িতে না থানার সুযোগে তার মামা উমেদ নগরের আব্দুল মন্নানকে নিয়ে আমার বাসায় এসে আমার মাকে মারপিট করে রক্তাক্ত জখম করে আমার সর্বস্ব লুটে নিয়ে যায়। এ ঘটনায় আমার মা খায়রুন্নেছা সদর হাসপাতালে দীর্ঘদিন ভর্তি হয়। এ ঘটনায় তাদের উপর একটি মামলা দায়ের করা হয়। মামলা চলমান থাকা অবস্থায় শেফালী ও আব্দুল মন্নান আমার বাসা নিয়ে একটি ভুয়া দলিল তৈরি করে। এ ঘটনায় আমার বড় ভাই হারুনুর রশিদ বাদী হয়ে চীফ জুডিসিয়াল আদালতে মামলা দায়ের করেন। এই মামলায় জামিনে এসে তারা শেফালী ও মন্নানসহ তাদের লোকজন আমাদেরকে বিভিন্নভাবে প্রাণে হত্যার হুমকি-ধমকি দিচ্ছে। এমনকি তারা আমাদেরকে হত্যা করে লাশ গুম করবে বলে প্রচার করছে। তাই এ সংবাদ মম্মেলনের মাধ্যমে তারা বাচার জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা আইন শৃংখলা বাহিনী ও পুলিশ প্রশাসন এবং সাংবাদিকদের মাধ্যমে উল্লেখিতদের দৃষ্টান্ত মূলক শাস্তী দাবী করেন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com