সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

আজমিরীগঞ্জ উপজেলা আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে অপ-প্রচারের প্রতিবাদের বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা

  • আপডেট টাইম সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯
  • ৫৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগ আহ্বায়ক বাবলু রায় ও যুগ্ম আহ্বায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজিবের বিরুদ্ধে অপ-প্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে উপজেলা সর্বস্তরের জনগণের ব্যানারে ও উপজেলা যুবলীগের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে বিক্ষোভ মিছিল আজমিরীগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা যুবলীগের কার্যালয়ের সামনে শেষ হয়। পরে উপজেলা যুবলীগ আহ্বায়ক বাবলু রায় সভাপতিত্বে এবং যুবলীগ নেতা মহিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তৃতা করেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজিব, উপজেলা যুবলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি শামীম আহমেদ, আক্তার হোসেন, মন্টু মিয়া, হাবিব মিয়া, অরুন কুমার তালুকদার, পীযুষ চৌধুরী, সালাহ উদ্দিন, ইউপি সদস্য রফিক মিয়া, কামরুল হাসান, রেনু মিয়া, টিটু মিয়া, মোহন মিয়া, সৌরভ হাসান, দিলু মিয়া, আমিনুল মিয়া, মাহমুদুল হাসান, জামিনুল প্রমূখ। সভায় বক্তারা বলেন, একটি কুচক্রী মহল যুবলীগ আহ্বায়ক বাবলু রায় ও যুগ্ম আহ্বায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজিবের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপ-প্রচার চালিয়ে যাচ্ছে। ইদানিং স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ করেছে কুচক্রী মহলটি সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে তাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেছে। তারা দুই নেতার বিরুদ্ধে অপ-প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ভবিষ্যতে তাদের বিরুদ্ধে এ ধরণের অপ্রচার করা হলে কঠোর আন্দোলনের কর্মসূচি হাতে নেয়া হবে। বক্তারা বলেন, উপজেলা যুবলীগ আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। বরং যারা ষড়যন্ত্রে লিপ্ত তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com