মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

জাতিসংঘের আইএমওভুক্ত দেশসমূহের মন্ত্রী পর্যায়ের সম্মেলনে কেপটাউন চুক্তি অনুমোদনে টোরেমলিনও ঘোষণায় বাংলাদেশের স্বাক্ষর

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯
  • ৬০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ স্পেনের ভূমধ্যসাগর তীরবর্তী পর্যটন শহর টর্মেলিনোর কংগ্রেস হলে আইএমও, এফএও, পিইডব্লিউ এর যৌথ আয়োজনে মন্ত্রী পর্যায়ের সম্মেলনে জাতিসংঘের বিশেষায়িত সংস্থা আইএমও এর মহাসচিব মিঃ কিটাক লিমের উপস্থিতিতে বাংলাদেশের পক্ষে টরমলিনো ঘোষণা পত্রে স্বাক্ষর করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এম.পি।
এসময় তিন সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন আইএমও-তে নিযুক্ত বাংলাদেশ সরকারের পলিসি উপদেষ্টা/লবিষ্ট ডঃ মোহাম্মদ শাহ নেওয়াজ, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডোর সৈয়দ আরিফুল ইসলাম ও স্পেনে নিযুক্ত অর্থনৈতিক কাউন্সিলর রেদোয়ান আহমেদ।
উল্লেখ্য, আইএমও মহাসচিব মিঃ কিটাক লিম ও জাতিসংঘ মহাসচিবের সমুদ্র বিষয়ক দূত মিঃ পিটার টমাস এর উপস্থিতিতে বিশ্বের ৭০টি দেশের মন্ত্রীবর্গ ছাড়াও ১২৫টি দেশের প্রায় ৫ শতাধিক প্রতিনিধি এই সম্মেলনে যোগ দিয়েছেন। এ পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ৪৬টি দেশ টোরেমলিনও ঘোষণা পত্রে স্বাক্ষর করেছে যা ২০২২ সালের মধ্যে কেপটাউন ২০১২ চুক্তির আলোকে মাছ ধরার নৌযান ও জেলেদের নিরাপত্তা নিশ্চিত করণ, সমুদ্রের পরিবেশ ও অবৈধ মাছ ধরা নিষিদ্ধ করে ভবিষ্যত প্রজন্মের জন্য প্রাকৃতিক মৎস্য সম্পদের সুরক্ষা করতে বিশ্ব আইন প্রণয়নে জাতিসংঘের সদস্য দেশসমুহকে আগাম প্রস্তুতি নিতে ও আইন প্রণয়নে তাঁদের অনুমোদন দিতে উৎসাহিত করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com