শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাট সীমান্তের মাদক সম্রাট দুলন গ্রেফতার ॥ এলাকায় উল্লাস, মিষ্টি বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ২০ অক্টোবর, ২০১৯
  • ৬৫২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ সীমান্তের মাদক সম্রাট, বহু অপকর্মের হুতা, সীমান্তের ত্রাস দুলন আহম্মদ প্রকাশ দাঁতপড়া দুলনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর তাকে আমুরোড বাজারস্থ বাসা থেকে আটক করা হয়। দুলনকে গ্রেফতারে নেতৃত্ব দেন থানার ওসি শেখ নাজমুল হক ও দারোগা শেখ আজহার। দুলনের বিরুদ্ধে মাদক ব্যবসা, ছিনতাই-ডাকাতি, গরু চুরিসহ সাধারণ মানুষকে মারধর করে অর্থ সম্পদ লুটপাটের অভিযোগ রয়েছে।
এলাকাবাসি জানান, চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউপি’র বনগাও গ্রামের মৃত মশ্বব উল্লর পুত্র দুলন (৪৫)। তার ভাই আঃ লতিব আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। দুলনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা, লুটপাট ও গরু চুরির মামলা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সে মোষ্ট ওয়ান্টেড হিসেবে তালিকাভুক্ত।
পুলিশ জানায়, ২০১৮ সালে দুলন তার ভাই সাবেক চেয়ারম্যান আঃ লতিবকে প্রকাশ্যে দা দিয়ে কুপিয়ে জখম করেছিল। একই বছর মাদকের ব্যবসা প্রকাশ করে দেয়ার কারনে আমুরোড বাজারে কুলি (দিন মজুর) গনিকে পিঠিয়ে এলাকা ছাড়া করে। গনি এখনো আত্মগোপনে রয়েছে। আমুরোড বাজারের বাসিন্দা এমরান আহমদের বাসায় হামলা করে এমরানকে কুপিয়ে আহত করেছিল সে। এ নিয়ে দুলনের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। কালামন্ডল গ্রামের দরিদ্র মফিলা নামের এক মহিলাকে প্রকাশ্যে পিটিয়ে আহত করার কারনে দুলনের বিরুদ্ধে দুইটি মামলা করেছেন বিধবা ওই মহিলা। মামলাগুলো বিচারাধীন রয়েছে। চলতি বছরের ১৫ এপ্রিল চিমটিবিল খাস গ্রামের জনৈক ওয়াহিদ মিয়ার বসত ঘরে হামলা চালিয়ে বিপুল পরিমাল মালামাল লুট করে নিয়ে যায় দুলন। মামলাটি হবিগঞ্জ ডিবি পুলিশ তদন্ত করছে। ২০১৯ সালের ২৭ সেপ্টেম্বর বাল্লা বিজিবি’র হাতে ২’শ বস্তা চোরাই চা পাতা আটক হলে দুলন প্রকাশ্যে হামলা করে ৩০ বস্তা চা পাতা লুট করে নিয়ে যায়। একই বছর সুন্দরপুর গ্রামের আজিজকে মারধর করে টাকা কড়ি ছিনতাই করে দুলন। এ নিয়ে মামলা হয় তার বিরুদ্ধে। ২০১৮ সালের ১৬ ডিসেম্বর আহম্মদাবাদ ইমাম সমিতির এক অনুষ্টানে চড়াও হয়ে এক সাংবাদিককে চাপাতি দিয়ে হামলা করে সে। সর্বশেষ গত ১৫ অক্টোবর চিমটিবিল খাস গ্রামের সুলেমান মিয়ার ঘর থেকে ৬টি গরু ছিনতাই করে নিয়ে যায় দুলন। তার বাহিনীর লোকজন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে জানায় পুলিশ। ২০১৮ সালের ২৭ নভেম্বর দুলনকে ৫০ কেজি গাঁজাসহ আটক করেছিল হবিগঞ্জ ডিবি পুলিশ। পুলিশ জানায়, দাঁতপড়া দুলন সীমান্তের শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান আছে। ভয়ে কেউ তার অপকর্মের প্রতিবাদ করেন না। দুলনকে গ্রেফতারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ উল্লাসে ফেটে পড়েন। কেউ কেউ মিষ্টিও বিতরণ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com