সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

শ্রীমঙ্গলে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেলেন ৪ যুবক

  • আপডেট টাইম রবিবার, ২০ অক্টোবর, ২০১৯
  • ৪৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে চার যুবক ধরা পড়েছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলার কালিঘাট সড়কের পাশের একটি ফার্নিচারের দোকান থেকে তাদের ধরা হয়।
নিজেদের সাংবাদিক ও মানবাধিকার সংস্থার কর্মকর্তা পরিচয় দিয়ে ফার্নিচারের দোকানের মালিকের কাছে ১৬ হাজার টাকা চাঁদা দাবি করেন তারা। পরে স্থানীয় লোকজন চার যুবককে আটক করে পুলিশে দেয়।
তারা হলেন-ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আব্দুর রাজ্জাকের ছেলে দিল মোহাম্মদ (৬৬), ঢাকার উত্তরার সাদিকুর রহমানের ছেলে কামরুজ্জামান (৪৫), টঙ্গীর মৃত হাফেজ মো. হানিফ চিশতির ছেলে মহিউদ্দিন চিশতি (৩৫) ও একই এলাকার মৃত নুরুজ্জামানের ছেলে রুকুনুজ্জামান (৪৫)।
তাদের কাছ থেকে ‘মহানগর বার্তা’, ‘বর্তমান দেশবাংলা’, ‘নিউজ টোয়েন্টি ফোর’, ‘ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এন্টি করাপশন ক্রাইম ইনভেস্টিগেশন সোসাইটি’ ও ‘প্রাইভেট ইনভেস্টিগেট’ নামে বিভিন্ন সংস্থার পরিচয়পত্র ও ভিজিটিং কার্ড উদ্ধার করেছে পুলিশ। শ্রীমঙ্গল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক বলেন, আটকরা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তারা বিভিন্ন সংবাদ মাধ্যম ও মানবাধিকার সংস্থার নাম ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com