সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জ সদর হাসপাতালে এক প্রসূতির ৩ সন্তান প্রসব

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯
  • ৯৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে এক প্রসূতি মহিলা গর্ভে ৩টি শিশু জন্ম গ্রহণ করেছে। নবজাতকরা পুরোপুরি সুস্থ্য আছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকালে শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপট কাশিপুর গ্রামের প্রবাসী ফখরুল ইসলামের স্ত্রী লুৎফা বেগম (২৫) এর প্রসব ব্যাথা শুরু হলে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের গাইনী ওয়ার্ডে ভর্তি করা হয়। প্রচন্ড ব্যাথায় ছটপট করতে থাকলে সিনিয়র স্টাফ নার্স সন্ধ্যায় ডেলিভারি রুমে নিয়ে নরমালভাবে ২টি পুত্র ও ১টি কন্যা সন্তান জন্ম গ্রহন করে। এদিকে ওই নার্স জানায়, মানবতার সেবায় আমরা রোগীদের সেবা করি। কিন্তু অনেকেই ভুলে যায় এই মানবতার কথা। যার ফলে তারা রোগীদের সাথে র্দূব্যবহার করে। বর্তমানে মা ও নবজাতকরা সুস্থ্য আছে। রোগীর স্বজনরা জানায় হাসপাতালে আসার পরেই কতিপয় দালালরা তাদের ভয় দেখিয়ে সিজারের জন্য প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাবার চেষ্টা করে। কিন্তু ওই নার্স আমাদের রোগীকে নরমাল ডেলিভারি করেছে এতে আমরা সন্তোষ্ঠ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com