সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বানিয়াচংয়ে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ২৮ আগস্ট, ২০১৯
  • ৮৪৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে একই সঙ্গে নিখোঁজের দুই ভাইয়ের মরদেহ ১২ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের বলবপুর গ্রামের একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- ওই গ্রামের সাইফুল মিয়ার ছেলে সালমান মিয়া (৬) ও তার ভাই তোফাজ্জুল মিয়ার ছেলে তায়েফ মিয়া (৫)। সালমান ও তায়েফ আপন চাচাত ভাই। স্থানীয় ইউপি সদস্য খন্দকার মনিরুজ্জামান মনু জানান, সোমবার সন্ধ্যা থেকে ওই দুই ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আত্মীয় স্বজনসহ আশপাশের এলাকাগুলোতে তাদের খোঁজ না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে দুই ভাইয়ের মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা। পরে তাদের মরদেহ পুকুর থেকে উঠিয়ে বাড়িতে আনা হয়। বানিয়াচং থানার (ওসি) রাশেদ মোবারক জানান, নিখোঁজ শিশুদের মরদেহ পুকুর থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে বুঝা যাবে আসলে তারা পুকুরের পানিতে ডুবে মারা গেছে, নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com