মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

শহরে পাম্পে গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বর-বরযাত্রীসহ আহত ৩০

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯
  • ৮৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পোদ্দার বাড়ী পেট্টোল পাম্পে জামাই ও বরযাত্রীবাহী গাড়ীর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে মহিলা শিশুসহ ৩০ বরযাত্রী আহত হয়েছে। তবে আহত অবস্থায়ই বিয়ের লগ্ন পেরিয়ে যাবার আগে বর বিয়ের আসরে পৌছুতে সক্ষম হন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে।
আহত সুত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের কাটাখালি গ্রামের প্রণব চন্দ্র রায়ের সাথে গতকাল বিয়ের দিন ধার্য্য হয় আজমিরীগঞ্জ উপজেলার রাজিবপুর গ্রামের নিখিল চন্দ্র রায়ের কন্যা মালতী চন্দ্র রায়ের। গতকাল ৫টি নাভানা মাইক্রোবাস নিয়ে জামাইসহ বরযাত্রীরা আজমিরীগঞ্জের উদ্যেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে জামাই ও বরযাত্রীবাহী দুটি গাড়ির গ্যাস ফুরিয়ে গেলে ওই গাড়ি দুটি পাম্পে গ্যাস নেয়ার সময় তাদের সাথে থাকা হারিকেনের আলো থেকে গ্যাস বিস্ফোরণ হয়ে গাড়িটি দুমড়ে-মুচড়ে গিয়ে ৩০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় গীতা রানী দাস, সুবর্ণা দাস, দুলাল পাল, বিপুল পাল, হৃদয় দাস, বাসন্তী রাণী দাস, স্বর্ণা রাণী দাস, সাগর দাস, কল্পনা রানী দাস, গাড়ী চালক লিটন ও হাবিবকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। তবে আহত বর প্রণবের শেরওড়ানী আগুনে পুড়ে গেলেও সামান্য চিকিৎসা নিয়ে বিয়ের লগ্ন পেরিয়ে যাবার আগে বিয়ের বহর নিয়ে পুনরায় রওনা হন। তবে বরযাত্রীদের অভিযোগ যদি গ্যাস নেবার সময় তাদের নামিয়ে দেয়া হত তাহলে এ দুর্ঘটনা থেকে তারা রক্ষা পেতেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com