মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

শায়েস্তাগঞ্জের কাপড় ব্যবসায়ীর লাশ ঢাকায় হোটেল থেকে উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯
  • ৭৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া শায়েস্তাগঞ্জের কাপড় ব্যবসায়ীর গোপাল চন্দ্র দাসের লাশ ঢাকার একটি হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ। গত ২৭ জুলাই রাতে বংশাল থানা পুলিশ ঢাকার নবাবপুর এলাকায় হোটেল ফারুক এর ১৫নং রুম থেকে লাশটি উদ্ধার করা হয়। গোপাল হবিগঞ্জ সদর উপজেলার চরহামুয়া গ্রামের গোপেশ চন্দ্র দাসের পুত্র। তিনি শায়েস্তাগঞ্জ দাউদনগর বাজারে সুমন প্লাজায় ‘বস্ত্র মেলা’ দোকানের ব্যবসায়ী।
জানা যায়, গত ২৬ জুলাই গোপাল দাসের ছেলে সাগর দাস শায়েস্তাগঞ্জ থানায় বাবা নিখোঁজ মর্মে একটি জিডি করেন। জিডিতে দেয়া তথ্যানুযায়ী, গোপাল দাস ২৫ জুলাই দুপুর ২টায় বাসা থেকে দোকানে ও পরে নবীগঞ্জে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বের হন। বিকেল ৩টার দিকে স্ত্রীকে ফোন দিয়ে জানান তার মোবাইলটি ভুলে বাসায় রেখে গেছেন। তার আসতে দেরি হবে। তারপর থেকে আর তাকে পাওয়া যাচ্ছিল না। ওই নাম্বারে ফোন দিলে জনৈক ব্যক্তি জানায়, তিনি নারায়ণগঞ্জে বাস থেকে নেমেছেন। তবে কোথায় যাবেন তিনি জানেন না।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, গোপাল চন্দ্র দাস একজন পুরনো কাপড়ের ব্যবসায়ী। ব্যবসায় লোকসান হলে বিভিন্ন স্থান থেকে প্রায় অর্ধকোটি টাকা কর্জ করেন। এ ছাড়াও বিভিন্ন ব্যাংক থেকে বিপুল পরিমাণ টাকা লোন তুলেন। পরে তা সময় মত পরিশোধ না করতে পারায় মানসিকভাবে ভেঙ্গে পড়েন। এবং পাওনাদারের যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে নিখোঁজের নাটক সাজিয়ে ঢাকায় অবস্থান করে বিষপানে আত্মহত্যার পথ বেচে নেন।
শায়েস্তাগঞ্জ থানার ওসি আনিসুর রহমান বংশাল থানার ওসির বরাত দিয়ে জানান, গোপাল চন্দ্র দাস গত ২৭ জুলাই ওই হোটেলে বিষপান করে আত্মহত্যা করে। ময়নাতদন্ত শেষে গতকাল সোমবার বিকেলে শায়েস্তাগঞ্জে লাশ আনা হয়েছে। তারপরও ময়নাতদন্ত রিপোর্ট পাবার পর মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com