সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে বাড়ী ফেরার পথে স্কুল ছাত্রীকে প্রহার ॥ ২ বখাট আটক

  • আপডেট টাইম রবিবার, ২১ জুলাই, ২০১৯
  • ১০৬৩ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে এক অষ্টম শ্রেণীর ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগ উঠেছে। স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুই বখাটের প্রহার। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার বিকেল ৪ টায়। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের নোয়াগাও গ্রামের সুজন মিয়ার কন্যা সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ইয়াছমিন আক্তার (১৬) ক্লাস শেষে স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুই বখাটে তাকে যৌন হয়রানি করে। এ সময় ওই ছাত্রী বখাটেদের বাঁধা দিলে তার চোখে আঘাত করা হয়। বখাটেদের আঘাতে স্কুল ছাত্রী ইয়াছমিন আক্তার আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় মেয়েটিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সঞ্চার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক আজহারুল ইসলাম মল্লিক বলেন, ইয়াছমিন আক্তার স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে বখাটেরা তার উপর হামলা চালায়। পরে স্থানীয় ইউপি মেম্বারসহ এলাকার মুরুব্বিয়ানদের মাধ্যমে বখাটেদের নবীগঞ্জ থানা পুলিশে সোপর্দ করা হয়। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলার সময় স্কুল ছাত্রী ইয়াছমিনের উপর ঢিলের পড়ে আঘাত প্রাপ্ত হয়। ইয়াছমিনের পিতা সুজন মিয়া বলেন, আমি বাজারে ছিলাম। হঠাৎ আমার পরিবারের লোকজনের মাধ্যমে জানতে পারলাম একই এলাকার আফাস মিয়ার বখাটে দুই ছেলে আব্দুর রহিম (২০) ও সেকুল (১৯) আমার মেয়েকে প্রহার করে আহত করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com