মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক ॥ অচিরেই প্রকল্পটি পরিকল্পনা মন্ত্রনালয়ের মাধ্যমে একনেকে উত্তাপন করবো

  • আপডেট টাইম রবিবার, ২১ জুলাই, ২০১৯
  • ৯৪২ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে বন্যা দূর্গত এলাকা কুশিয়ারা বাঁধ পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী লেঃ কর্নেল (অবঃ) জাহিদ ফারুক এমপি। শনিবার (২০জুলাই) নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের কুশিয়ারা নদীর তীরবর্তী এলাকা পাহাড়পুর ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রন বাঁধ ও নদী ভাঙ্গন পরিদর্শন করেছেন। সকাল সাড়ে ১০টায় মন্ত্রী হবিগঞ্জ সার্কিট হাউজ থেকে গাড়ি যোগে কুশিয়ারা নদীর ভাঙ্গন ও নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পানি সম্পদ প্রতিমন্ত্রী লেঃ কর্নেল (অবঃ) জাহিদ ফারুক এমপি বলেন, কুশিয়ারা নদীর বাঁধ নির্মাণ ও নদী খননের ব্যাপারে পানি সম্পদ মন্ত্রনালয় একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। আমরা অচিরেই প্রকল্পটি পরিকল্পনা মন্ত্রনালয়ের মাধ্যমে একনেকে উত্তাপন করবো। এবং প্রধানমন্ত্রী এই প্রকল্পটি অনুমোদন করলে আমরা শীঘ্রই এই প্রকল্পটির কাজ শুরু করতে পারবো। এর ফলে নবীগঞ্জবাসী প্রতি বছর বন্যার জন্য যে দুর্ভোগ পোহাতে হচ্ছে তা থেকে রক্ষা পাবেন। আরেক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে বিবিয়ানা নদী ও খনন করা হবে।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান, অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম, প্রধান প্রকৌশলী উত্তর-পুর্বাঞ্জল নিজামুল হক, হবিগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ, হবিগঞ্জের সিভিল সার্জন স্বপন কুমার বসাক, মৌভলীবাজার ও এম ডিভিশনের প্রকৌশলী আব্দুস শহীদ, হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) এস এম ফজলুল হক, হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তাওহিদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আবুল ফজল, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসান, উপ-বিভাগীয় প্রকৌশলী এম এল সৈকত, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প কর্মকর্তা গোলাম মোস্তফা, ডাঃ ইদ্রিস আলম, ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান হারুন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com