সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জে বিপুল পরিমাণ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ও মাছ জব্দ

  • আপডেট টাইম রবিবার, ২১ জুলাই, ২০১৯
  • ৬৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ও প্রায় ৫ কেজি মাছের পোনা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া জাকির হোসেন (২৮) নামে এক পোনা মাছ শিকারীকে ৫শ’ টাকা জরিমানা করা হয়।
গতকাল শনিবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার গুঙ্গিয়াজুরী হাওরে এই অভিযান পরিচালনা করেন হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত রানা ও আমেনা খাতুন। দন্ডপ্রাপ্ত জাকির শহরতলীর জালালাবাদ নোয়াগাঁও গ্রামের মকবুল হোসেনের ছেলে।
হবিগঞ্জ মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী নারায়ন চন্দ্র দাশ জানান, শনিবার গোপন সূত্রে খবর পেয়ে গুঙ্গিয়াজুরী হাওরের টঙ্গীরঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাছ শিকারীদের ব্যবহৃত প্রায় ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হলেও তারা পালিয়ে যায়। পরবর্তীতে নিষিদ্ধ ঘোষিত এই জালগুলোকে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানকালে হবিগঞ্জ মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী হুমায়ুন কবীর, নারায়ন দাশ ও হবিগঞ্জ সদর মডেল থানার একদল পুলিশ উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার সকালে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর বাজারে অভিযান চালিয়ে শোল, গজার ও টাকি মাছের প্রায় ৫ কেজি পোনাসহ জাকিরকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমান আদালত। পরে ৫শ’ টাকা জরিমানা করে জাকিরকে ছেড়ে দেয়া হয়। জব্দকৃত পোনাগুলো হবিগঞ্জ-লাখই সড়কের পার্শ্ববর্তী হাওরে অবমুক্ত করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com