মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

মানসম্মত শিক্ষা বিস্তারে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হবে-সৈয়দ শাহজাহান

  • আপডেট টাইম সোমবার, ১ জুলাই, ২০১৯
  • ৫২২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন-উপজেলায় মানসম্মত শিক্ষা বিস্তারে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হবে। কারন একটি জাতির সভ্যতা-সাংস্কৃতির উন্নতি-অবনতি সবকিছু নির্ভর করে শিক্ষার উপর। শুধু কাগজে-কলমে হলে হবে না মানসম্মত শিক্ষা বিস্তারে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে। আমাদের কাজে কর্মে জবাব দিহিতা নিশ্চিত করতে হবে। তাহলেই আমরা আমাদের কাংখিত লক্ষ্যে পৌছতে পারব। তিনি গতকাল রবিবার সকালে উপজেলা কিন্ডার গার্টেনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথাগুলো বলেন। এসোসিয়েশনের সভাপতি হাজী শাহিন মিয়ার সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তাসনূভা নাশতারান, উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবউদ্দিন তালুকদার, এড.সুফিয়া আকতার হেলেন, শিক্ষা কর্মকর্তা দ্বিজেন চন্দ্র আর্যাচ্য, এসোসিয়েশনের উপদেষ্টা সাইফুল হক মির্জা, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ফতেহুল ইসলাম, সাবেক সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ আহাদ মিয়া, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জিয়ার রহমান সুজন, সহসভাপতি সাদমান জহির প্রমুখ। অনুষ্টানে ২ শত শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com