শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক
স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এবং ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেনের পিতা জাহিদুল ইসলাম জিতু মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ। তিনি সংবাদপত্রে প্রেরিত এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন এবং বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে স্টলে চা খাওয়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শাহ রিয়াজ মিয়াকে সিলেট ওসমানি মেডিকেলে প্রেরণ করা হয়েছে। এ ছাড়া আলমগীর ও মালাই মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, রিয়াজ মিয়া ওই সময় নতুন বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ লাখাই হাওর থেকে চুরি হওয়া গরু উদ্ধার করেছে পুলিশ। এ সময় চোর স্বপন মিয়া (২৫) কে আটক করা হয়। সে স্বজন গ্রামের তাজুল ইসলামের পুত্র। জানা যায়, স্বজন গ্রামের মনজুর আহমেদ, মানপুর গ্রামের সিরাজুল ইসলাম ও আরেক ব্যক্তির ৫টি গরু হাওরে ঘাস খাচ্ছিল। সোমবার হাওর থেকে স্বপনসহ চোরের দল চুরি করে নিয়ে বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে অপারেশন ডেভিল হান্টে জেলা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিন আহমেদ তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে বাহুবল থানার একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে সুখচর গ্রামের আব্দুল আলীর পুত্র ও জেলা তাতি লীগের চেয়ারম্যান মুদ্দত আলীর ভাতিজা। পুলিশের জিজ্ঞাসাবাদে সে জানায়, রাজনীতি করার ইচ্ছা ছিলো না তার। কিন্তু বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কোনা নবগাও গ্রামে জয়গুন বিবি (৫০) নামে এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছে। মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে বিষপান করলে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জয়গুন বিবি ওই গ্রামের ইউসুফ মিয়ার স্ত্রী। স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার গজনাইপুর ইউনিয়নের কোনা বনগাঁও গ্রামের বিস্তারিত
আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুরে পৌরসভার উদ্যোগে পৌর এলাকায় মশা নিধনে ফগার মেশিনের মাধ্যমে ওষুধ স্প্রে কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বিকেলে পৌরসভার বাজার মোড় থেকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রথম দিন ৭ নং ওয়ার্ডে ওষুধ ছিটানো হয়। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম বলেন, মশার প্রজনন রোধে বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ টমটমে ধাক্কা লাগার ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় হবিগঞ্জ শহরের শায়েস্তানগর ঈদগাঁহ এলাকা। এতে ওসিসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। আহতরা হল, শায়েস্তানগরের জামাল মিয়ার পুত্র সুবেল (২২), শহিদ মিয়ার পুত্র সৌরভ (২০), রশিদ মিয়ার পুত্র জিয়া (২০), শাহানুর মিয়ার পুত্র সুহান (২২), বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় একাধিক অভিযান চালিয়ে কোটি টাকার মালামাল আটক করেছে। আটককৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় থান কাপড়, গরু, গরুর মাংস, গাঁজা, বাংলাদেশী রাবার, বাই-সাইকেল ট্রাক এবং কাভার্ড ভ্যান। আটক মালামালের মূল্য ১ কোটি ১৪ লক্ষ ৫ হাজার ৫শত টাকা। বিজিবি সূত্র জানায়, বিজিবি’র বিশেষ টহলদল মাধবপুর উপজেলার জগদীশপুর বিস্তারিত
শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মন্জু কান্তি রায় (৭০) কে আটক করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়- আজমিরীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে গতকাল সোমবার রাত ৮ টার দিকে পৌর এলাকার আজমিরীগঞ্জ সরকারী কলেজ রোডস্থ তার নিজ বাস ভবন থেকে পুলিশ তাকে আটক করেন থানায় নিয়ে আসেন। তিনি বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ বানিয়াচং থেকে চুরি করা ছাগল নবীগঞ্জে বিক্রি করতে এসে দুই চোর স্থানীয়দের হাতে ধরা পড়েছে। পরে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার (১২ মে) বিকেলে নবীগঞ্জ উপজেলার গুজাখাইর এলাকায়। জানা গেছে, বানিয়াচং উপজেলার ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের নন্দীপাড়া (বাদাওড়ি) মহল্লার সুজন নামের এক যুবকের সিএনজি ভাড়া নিয়ে একই এলাকার বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com