সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

সাবেক এমপি শেখ সুজাত মিয়ার উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানালেন বিএনপি মহাসচিব

  • আপডেট টাইম সোমবার, ৫ মে, ২০২৫
  • ২৩৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়ার ওপর হামলা এবং তার বাসভবনে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রবিবার (৪ মে) বিএনপির সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু গণমাধ্যমে এই বিজ্ঞপ্তি পাঠান। গত ১ মে ২০২৫, বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জে স্থানীয় যুবলীগের সন্ত্রাসীরা শেখ সুজাত মিয়ার ওপর পরিকল্পিত হামলা চালায় এবং একই দিন রাতেই তার বাসায় আগুন দেযয়া হয় বলে অভিযোগ উঠে। এই ন্যাক্কারজনক ঘটনাকে আওয়ামী সন্ত্রাসীদের রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব। এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, “৫ আগস্ট ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতনের পরও তারা আবার ক্ষমতা ফিরে পাওয়ার মরিয়া চেষ্টায় লিপ্ত। বিদেশে পলাতক নেতারা ষড়যন্ত্রে লিপ্ত এবং দেশের ভেতরে ক্ষমতাসীন দলের প্রশ্রয়ে সংগঠিত সন্ত্রাসীরা গণতন্ত্রকামী নেতাকর্মীদের ওপর ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে। এদের পেছনে আছে লুটপাট করা অঢেল টাকা ও প্রশাসনের ছায়া আশ্রয়।” বিএনপি মহাসচিব শেখ সুজাত মিয়ার ওপর হামলা ও তার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে হামলার সঙ্গে জড়িত যুবলীগ ক্যাডার রানা ও সংশ্লিষ্ট সকল দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com