বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরের শ্মশানঘাটে জননী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারকালে ১৫ কেজি গাঁজা উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শ্মশানঘাট এলাকায় জননী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অভিনব কায়দায় গাঁজা পাঠানোর সময় লেবারের সততায় ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ নিয়ে শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে পাচারকারীকে পাওয়া যায়নি। খবর পেয়ে সদর থানার ওসি অপারেশন জাহাঙ্গীর আলম, এসআই সুজন শ্যমসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে জননী কুরিয়ারের সিসি ক্যামেরা থেকে গাঁজার বস্তা ও আসামিদের চিহ্নিত করেন। তবে তদন্তের স্বার্থে আসামির পরিচয় প্রকাশ করা হয়নি। গতকাল রবিবার বিকালে বাহুবল উপজেলার মিরপুরের দুইজন লোক বাদামের দুইটি বস্তার ভেতর গাঁজা ভরে জননী কুরিয়ার সার্ভিসে এসে ঢাকার মিরপুর ও নওগাঁয় পার্সেল করার জন্য বুকিং দেয়। বস্তা দুইটি বারান্দায় রেখে পাচারকারীরা চলে যায়। লেবার আব্দুল আলিম বস্তা দুইটি কাভার্ড ভ্যানে উঠানোর সময় সন্দেহ হলে বস্তা খুলে দেখে এর ভেতর ৩ প্যাকেটে গাঁজা ভর্তি। পরে সদর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। ওসি অপারেশন জাহাঙ্গীর আলম জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। কারা জড়িত সিসি ফুটেজ দেখে বের করা হবে। ঘটনাস্থলে গিয়ে গাঁজাগুলো হেফাজতে নিয়ে জব্দ তালিকা তৈরি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com