নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার (৩০ জুন) রাত ৯টায় প্রেসক্লাব হলরুমে প্রেসক্লাবের জানুয়ারী-জুন সভাপতি এস.আর চৌধুরী সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়ার সঞ্চালনায় জুলাই-ডিসেম্বর সভাপতি এম.এ বাছিত ও কোষাধ্যক্ষ শাহরিয়ার শাওনকে দায়িত্ব প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ছাবির আহমদ চৌধুরী, হবিগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য শেখ শফিকুজ্জামান চৌধুরী শিপন, প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএম সালাম, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাগর আহমেদ, সদস্য কিবরিয়া চৌধুরী প্রমুখ। দায়িত্ব পালনে নবাগত সভাপতি এম.এ বাছিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।