শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে সাগর দেব মরণ (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ। সে মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামের হরিপদ দেব এর পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, সাগর দেব মঙ্গলবার (৭ জুন) সকালে ঘুম থেকে উঠছে না দেখে পরিবারের সদস্যরা তাকে ডাকতে গিয়ে ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়। খবর পেয়ে মাধবপুর থানার পুলিশ এসে বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ উৎসব মুখর পরিবেশে ব্যবসায়ীদের অনত্যম সংগঠন হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের কার্য্যকরি কমিটির নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। গতকাল সংগঠনের পৌর মার্কেটস্থ কার্যালয় থেকে প্রার্থীরা মনোনয়ন ক্রয় করেন। ফরম বিক্রির প্রথম দিনেই বিভিন্ন পদে ১৮ জন প্রার্থী মনোনয়ন ক্রয় করেছেন। শুক্রবার সকাল ১০ টা থেকে বেলা ২ টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি করা হবে। বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ বাহুবল উপজেলা জাতীয় মহিলা পার্টির কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৯ জুন বৃহস্পতিবার বিকালে বাহুবল মোহনা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় মহিলা পার্টির সভাপতি হাসিনা আক্তার শিফা’র এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক খাদিজা আক্তার এর পরিচালনায়। উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জে মাধবপুরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) সকাল সাড়ে ১০টা থেকে দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তন স্বচ্ছতা কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে শুরুতেই কর্মশালার দিকনির্দেশনা করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন। বিশেষ অতিথির বক্তব্য উপজেলা চেয়ারম্যান সৈয়দ বিস্তারিত
নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে প্রতিবছরের মতো হজ্জ যাত্রীদের হজ্জ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় পৌরসভার কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হযরত মাওলানা নুরুল হক নবীগঞ্জী। বিশেষ প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, হযরত মাওলানা বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ অগ্রগামী নার্সিং ভর্তি কোচিং হবিগঞ্জ শাখার ২০২১-২২ ব্যাচ হতে বিভিন্ন সরকারি নার্সিং কলেজে চান্স পেয়েছেন অর্ধশতাধিক শিক্ষার্থী অগ্রগামী নার্সিং ভর্তি কোচিং হবিগঞ্জ শাখার ২০২১-২২ ব্যাচ হতে বাংলাদেশের বিভিন্ন সরকারি নার্সিং কলেজে চান্স পাওয়ায় গত ৪ জুন হবিগঞ্জ প্রেসকাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রায় অর্ধশত শিার্থীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। অগ্রগামী নার্সিং ভর্তি বিস্তারিত
  মাধবপুর প্রতিনিধি ॥ সাংবাদিকদের সাথে শায়েস্তাগঞ্জের হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ সালেহ আহমেদের এক মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার (৯ জুন) বিকেলে মাধবপুরে প্রেসক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন শায়েস্তাগঞ্জের হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ সালেহ আহমেদ। এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন হাইওয়ে পুলিশের কার্যক্রম আগের চেয়ে অনেক গতিশীল, সাধারণ বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ ভারতে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) ও তার প্রিয়তমা স্ত্রী উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দীকা (রাঃ)-কে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় নবীগঞ্জ বাজারস্থ মদিনা জামে মসজিদের সামন থেকে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই সড়কের বামকান্দি এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাক্টরের সংঘর্ষে মাসুদা বেগম (২২) নামের এক নারী নিহত হয়েছে। এ সময় অলৌকিকভাবে তার ১৭ দিনের শিশুসহ ৩ জন প্রাণে রক্ষা পান। গতকাল ৮ জুন বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত মাসুদা বেগম সদর উপজেলার মির্জাপুর গ্রামের চান মিয়ার স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার লাখাই উপজেলার বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার হোটেল হাইওয়ে ইন লিঃ এর কাছে বুধবার রাত ৭টার দিকে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সাদমান হাসান স্বরণ (২৩) নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত ও তার বন্ধু জলিল মিয়া (২৮) আহত হয়েছে। নিহত স্বরণ উপজেলার বাঘাসুরা ইউনিয়নের চেয়ারম্যান সাহাবউদ্দিনের ভাতিজা ও মৃত সেবুল মিয়া’র ছেলে। খবর বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর ও আজমিরীগঞ্জ উপজেলা সহকারি কমিশনারের (ভূমি) মোবাইল নাম্বর ক্লোন করে কর্মচারীদের কাছে টাকা চেয়েছে প্রতারক চক্র। মঙ্গলবার এ ঘটনা ঘটে। রাতে বিষয়টি জানতে পেরে কর্মকর্তারা তাদের দাপ্তরি ফেসবুক পেজে সবাইকে সতর্ক করে পোস্ট করেন। সেখানে সহকারি কমিশনার পরিচয়ধারী কাউকে টাকা দেয়া থেকে বিরত থাকতে বলা হয়। বিষয়টি নিশ্চিত করে সদর বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com