শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

মাধবপুরে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী নিহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ৪৩৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার হোটেল হাইওয়ে ইন লিঃ এর কাছে বুধবার রাত ৭টার দিকে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সাদমান হাসান স্বরণ (২৩) নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত ও তার বন্ধু জলিল মিয়া (২৮) আহত হয়েছে। নিহত স্বরণ উপজেলার বাঘাসুরা ইউনিয়নের চেয়ারম্যান সাহাবউদ্দিনের ভাতিজা ও মৃত সেবুল মিয়া’র ছেলে। খবর পেয়ে মাধবপুর থানা, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা হতাহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। থানার এস.আই সামসুল আরেফিন জানান-ওই দিন রাত ৭টার দিকে উল্লেখিত এলাকায় সিলেট থেকে ঢাকাগামী একটি পাথর বোঝাই ট্রাক নং-ট-২৪-৪১৪৯ এবং বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংর্ঘষ ঘটে। এতে ঘটনাস্থলেই সাদমান হাসান স্বরণ (২৩) নিহত হয় এবং তার বন্ধু নাসিরনগর উপজেলার ধর্মমন্ডল গ্রামের বজলু মিয়ার ছেলে জলিল মিয়া গুরুত্বর আহত হয়। আহত জলিল মিয়াকে মূমুর্ষ অবস্থায় ঢাকায় প্রেরন করা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে কিন্তু চালক পালিয়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com