বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

লাখাই সড়কে ট্রাক্টরকে সিএনজির ধাক্কা ॥ নারী নিহত ॥ স্বামী ও সন্তানসহ আহত ৩

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ৪৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই সড়কের বামকান্দি এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাক্টরের সংঘর্ষে মাসুদা বেগম (২২) নামের এক নারী নিহত হয়েছে। এ সময় অলৌকিকভাবে তার ১৭ দিনের শিশুসহ ৩ জন প্রাণে রক্ষা পান। গতকাল ৮ জুন বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত মাসুদা বেগম সদর উপজেলার মির্জাপুর গ্রামের চান মিয়ার স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার লাখাই উপজেলার সিংহগ্রামের বাপের বাড়ি থেকে মাসুদা বেগম তার স্বামী চান মিয়া এবং তাদের ১৭ দিন বয়সি সন্তান মাহিন মিয়াকে সদর হাসপাতালে ডাক্তার দেখাতে সিএনজি অটোরিকশাযোগে হবিগঞ্জ শহরের উদ্দেশে রওনা হন। বামকান্দি এলাকায় পৌঁছলে সিএনজি অটোরিকশা চালক বেপরোয়া গতিতে গিয়ে রাস্তার পাশে ট্রাক্টরকে ধাক্কা দেয়। তখন সিএনজিটি ধুমড়ে মুচড়ে যায় এবং মাসুদা বেগম ঘটনাস্থলেই মারা যায়। বেশ কিছুদিন ধরে অদক্ষ চালকরা পাল্লা দিয়ে বেপরোয়া গতিতে সিএনজি চলাচল করছে। ফলে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। ইতোমধ্যে বেশ কয়েকজন যাত্রী চালকের অদক্ষতার কারণে নিহত হয়েছে। বিষয়টি নিয়ে একাধিকবার সংবাদ হলেও কর্তৃপক্ষ এর ব্যবস্থা নিচ্ছে না। এ কারণেই অদক্ষ ও কিশোর চালকদের লাগান টানা যাচ্ছে না। দিন দিন তরতাজা প্রাণ অকালে ঝড়ে যাচ্ছে। কিছু মালিক অতিলোভে এসব চালকের হাতে লাইসেন্স ছাড়াই গাড়ি তুলে দেন। এই দূর্ঘটনাটি সিসি ক্যামেরার ফুটেজ দেখলেই বুঝা যায় সিএনজি চালকরা কতটা বেপরোয়া। ঘটনার পরপরই সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধুমড়ে মুচড়ে যাওয়া সিএনজি আটক করে থানায় নিয়ে আসেন। তবে চালক পালিয়ে যায়। অপর আহত ৩ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওই সময় ১ ঘণ্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। সদর থানার ওসি গোলাম মর্তুজা জানান, দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। চালকদের ধরতে অভিযান অব্যাহত আছে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com