শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

মাধবপুরে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে হাইওয়ে ওসি মতবিনিময় সভা

  • আপডেট টাইম শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ৩৩১ বা পড়া হয়েছে

 

মাধবপুর প্রতিনিধি ॥ সাংবাদিকদের সাথে শায়েস্তাগঞ্জের হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ সালেহ আহমেদের এক মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার (৯ জুন) বিকেলে মাধবপুরে প্রেসক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন শায়েস্তাগঞ্জের হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ সালেহ আহমেদ। এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন হাইওয়ে পুলিশের কার্যক্রম আগের চেয়ে অনেক গতিশীল, সাধারণ মানুষ যাতে নিরাপদ এবং নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সেজন্য হাইওয়ে পুলিশ যথেষ্ট তৎপরতার সাথে দায়িত্ব পালন করছে। শায়েস্তাগঞ্জের হাইওয়ে পুলিশের কোন সদস্য যদি কোনরকম আইন বিরোধী কার্যক্রম করে থাকে তাহলে তাকে জানানোর অনুরোধ করেন। তিনি বলেন, মহাসড়কের দুর্ঘটনায় বেশিরভাগ কারণই হচ্ছে থ্রি হুইলার এর ব্যবহার। আমরা এই ব্যাপারটাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছি। এক প্রশ্নের উত্তরে তিনি সাংবাদিকদের জানান আমাদের কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতে তা অব্যাহত থাকবে। তিনি তাদের সমস্ত কর্মকাণ্ড সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন । এ সময় বক্তব্য রাখেন মাধবপুর প্রেসক্লাব সভাপতি মহিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সাব্বির হাসান, সাবেক সভাপতি রুকন উদ্দিন লস্কর, আলাউদ্দিন আল রনি, আইয়ুব খান, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সিনিয়র সাংবাদিক সানাউল হক শামীম, একরামুল আলম লেবু, যুগ্ন সাধারণ সম্পাদক আলমগীর কবির সহ প্রমূখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com