শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে হজ্জ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ৪৩৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে প্রতিবছরের মতো হজ্জ যাত্রীদের হজ্জ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় পৌরসভার কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হযরত মাওলানা নুরুল হক নবীগঞ্জী। বিশেষ প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, হযরত মাওলানা আব্দুল মতিন নবীগঞ্জী। স্বাগত বক্তব্য রাখেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো কবির মিয়া। বক্তব্য রাখেন ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফজল চৌধুরী, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো. নানু মিয়া, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. তারিকুল ইসলাম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র-১ জায়েদ চৌধুরী, প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, সংরক্ষিত কাউন্সিলর সৈয়দা নাসিমা বেগম, ৪নং ওয়ার্ড কাউন্সিলর যুবরাজ গোপ, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা শেখ মোহাম্মদ জালাল উদ্দীন, সহকারী প্রকৌশলী মো. শহীদুল হক সহ পৌরসভার সকল কর্মকর্তা/কর্মচারীবৃন্দ ও হজ্জযাত্রীবৃন্দ। উল্লেখ্য, নবীগঞ্জ পৌরসভা কর্তৃক হজ্জযাত্রা বিষয়ক ১ দিনের প্রশিক্ষণ কর্মশালায় নবীগঞ্জ উপজেলার হজ্জযাত্রীবৃন্দ অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে পৌরসভার পক্ষ থেকে হজ্জ যাত্রীদের হজ্জ সংশ্লিষ্ট উপকরণাদি প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com