শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

হবিগঞ্জ সদর ও আজমিরীগঞ্জের এসিল্যান্ডের মোবাইল নাম্বার ক্লোন করে টাকা দাবি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ৩৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর ও আজমিরীগঞ্জ উপজেলা সহকারি কমিশনারের (ভূমি) মোবাইল নাম্বর ক্লোন করে কর্মচারীদের কাছে টাকা চেয়েছে প্রতারক চক্র। মঙ্গলবার এ ঘটনা ঘটে। রাতে বিষয়টি জানতে পেরে কর্মকর্তারা তাদের দাপ্তরি ফেসবুক পেজে সবাইকে সতর্ক করে পোস্ট করেন। সেখানে সহকারি কমিশনার পরিচয়ধারী কাউকে টাকা দেয়া থেকে বিরত থাকতে বলা হয়। বিষয়টি নিশ্চিত করে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াছিন আরাফাত রানা জানান, মঙ্গলবার তাঁর নাম্বার ক্লোন করে ২/১ জনের কাছে টাকা চেয়েছে। বলেছে আমার ভাই অসুস্থ টাকা প্রয়োজন। তিনি বলেন, দুস্কৃতিকারীদের সনাক্ত করার চেষ্টা চল।ে আজমিরীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার তার অফিসিয়াল (সরকারি) নাম্বার ক্লোন করে সিলেটে ট্রেনিংয়ে থাকা অফিসের দুইজন সার্টিফিকেট সহকারির কাছে টাকা চেয়েছে। তিনি বলেন, বিষয়টি তারা আমাকে জানালে আমি তাৎক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষকে সতর্ক করেছি। যেন কেউ লেনদেন না করেন। আমি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও অবগত করেছি। যারা কোন করেছে তাদের সনাক্ত করার চেষ্টা চলছে। জানা গেছে, মঙ্গলবার রাতে হবিগঞ্জ সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইয়াছিন আরাফাত রানার সরকারি নম্বর থেকে তার দপ্তরের জারীকারক মান্নান এবং অফিস সহকারি তোফায়েল আহমেদের মোবাইলে ফোন আসে। তাদেরকে একটি বিকাশ নম্বর দিয়ে টাকা পাঠাতে বলা হয়। পরে সহকারি কমিশনারের সঙ্গে যোগাযোগ করে তারা বুঝতে পারেন যে কর্মকর্তার নম্বরটি ক্লোন করা হয়েছে। একইভাবে আজমিরীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলামের সরকারি নম্বরও ক্লোন করেও বিভিন্ন জনের কাছে চাঁদা চাওয়া হয়। ভূমি অফিসের সার্টিফিকেট সহকারি সামছুদ্দিন ও প্রজেশ চন্দ্র দাসের কাছে টাকা চাওয়া হয়। পরে বিষয়টি এসিল্যান্ডকে জানালে বুঝতে পারেন তার নম্বরটিও ক্লোন করা হয়েছে। পরে দুই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাদের দাপ্তরিক ফেসবুক পেজে পৃথকভাবে দুইটি সতর্ক বার্তা প্রচার করেন। সেখনে সরকারি কর্মকর্তা পরিচয়ে কেউ টাকা চাইলে না দেয়ার জন্য অনুরোধ জানান তারা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com