শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

বাহুবল উপজেলা জাতীয় মহিলা পার্টির কর্মী সম্মেলন ॥ হাসিনা সভাপতি, খাদিজা সম্পাদক ও রুমানা আক্তার সাংগঠনিক সম্পাদক

  • আপডেট টাইম শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ৪৬৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাহুবল উপজেলা জাতীয় মহিলা পার্টির কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৯ জুন বৃহস্পতিবার বিকালে বাহুবল মোহনা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় মহিলা পার্টির সভাপতি হাসিনা আক্তার শিফা’র এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক খাদিজা আক্তার এর পরিচালনায়। উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম চৌধুরী, বাহুবল উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক শফি আহমেদ চৌধুরী,সদস্য সচিব ও লামাতাশী ইউনিয়নের চেয়ারম্যান আ ক ম উস্তার মিয়া তালুকদার, সাবেক এমপি’র সহধর্মিণী ও জাতীয় মহিলা পার্টির নেত্রী তানিয়া আক্তার, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার, সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুক আহমেদ, নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মিলাদ হোসেন সুমন, যুবসংহতির সাধারণ সম্পাদক হাফেজ শেখ মিনহাজ উদ্দিন,বাহুবল উপজেলা জাতীয় যুবসংহতির সাধারণ সম্পাদক হেলাল মিয়া, স্বেচ্ছাসেবক পার্টি সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল। উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় যুবসংহতির সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, তরুণ পার্টির সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান, সাদিকুর রহমান পারভেজ, কুতুবুর বাসার, দিলারা বেগম, নাছিমা বেগম, পিয়ারা বেগম, মাহমুদা বেগম, ফরিদা বেগম, সুফিয়া বেগম প্রমুখ। কর্মী সম্মেলনে ইউনিয়নে সভাপতি/সাধারণ সম্পাদক এর সর্বসম্মতিক্রমে হাসিনা আক্তার শিফাকে সভাপতি, খাদিজা আক্তারকে সাধারণ সম্পাদক ও রুমানা আক্তারকে সাংগঠনিক সম্পাদক করে বাহুবল উপজেলা জাতীয় মহিলা পার্টির ৭১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com