শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলা সদরের শানখলা সড়কে ফারুক আহমেদ (৪৫) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে সর্বস্ব লুট করে নিয়েছে একদল দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি দাউদনগর গ্রামের বাসিন্দা ও স্থানীয় পার্টস ব্যবসায়ী। সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকালে তিনি ঢাকা থেকে পার্টস ক্রয় করার জন্য বাড়ি বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের ইনাতাবাদ-বাঘারুক রেল লাইনের পাশের রাস্তার পাকাকরণের কাজ উদ্বোধন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের। গতকাল বৃহস্পতিবার বিকেলে মিলাদ মাহফিল ও আলোচনা সভার মাধ্যমে তিনি এ কাজের উদ্বোধন করেন। এ উপলক্ষে এলাকার মুরুব্বী আকবর আলী সর্দারের সভাপতিত্বে ও আঃ ছোবহানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি ও আহলে সুন্নাত ওয়াল জামাত উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া (৬৮) হত্যার প্রতিবাদে গতকাল বুধবার চুনারুঘাটে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। সকাল সন্ধা হরতালের ডাক দিলেও প্রশাসনের অনুরোধে বেলা ১২ টার পর হরতাল প্রত্যাহার করা হয়েছে। একই সাথে প্রশাসনকে ১০ দিনের সময় দেওয়া হয়েছে। এর বিস্তারিত
বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে যাত্রীবাহি বাস ও সিএনজি অটো রিকশা সংঘর্ষে সিএনজি চালক সহ ঘটনাস্থলেই দুই জন নিহত হয়েছেন। গতকাল বুধবার ভোর সাড়ে ৫টায় উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের যশমঙ্গল নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সিএনজি অটোরিকশা চালক উপজেলার শংকরপুর গ্রামের তুলা মিয়ার ছেলে ফরহাদ মিয়া (২৮) ও একই গ্রামের বেলা মিয়ার ছেলে নুর আলী বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার ৬টি ইউনিয়নের সাড়ে সাতশতাধিক মায়ের হাতে ভাতা তুলে দিয়েছেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় লাখাই উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান’ কর্মসূচির আওতায় ৭৭৪ জন নারীর মাঝে ২৩ লাখ বিস্তারিত
স্টাফরিপোর্টার ॥ বানিয়াচংয়ে ১০ টাকা কেজির চাল কালোবাজারে বিক্রির প্রাথমিক সত্যতা পাওয়ায় খাদ্য বান্ধব হতদরিদ্র কর্মসূচীর ডিলার মোঃ হাফিজুর রহমান এর ডিলারশীপ বাতিল করা হয়েছে। এ ঘটনা তদন্তে উপজেলা কৃষি অফিসার মোস্তফা ইকবাল আজাদকে আহবায়ক ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খালেদ হোসেনকে সদস্য সচিব এবং বানিয়াচং খাদ্য গুদাম এর ভারপ্রাপ্ত কর্মকর্তা দ্বীপক চন্দ্র দাশকে সদস্য করে বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ “মুক্তিযুদ্ধ জাদুঘর, ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা কমান্ড্যান্ট মানিক চৌধুরী স্মৃতি পাঠাগার” নির্মাণ কাজ শুরু হয়েছে। হবিগঞ্জ-সিলেট জেলার সংরক্ষিত মহিলা আসনের এমপি অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর দাবীর প্রেক্ষিতে স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা কমান্ড্যান্ট মানিক চৌধুরীর রেখে যাওয়া ভূমিতে সংস্কৃতি মন্ত্রণালয় এ উদ্যোগ গ্রহণ করেছে। হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় কেয়া চৌধুরীর দেয়া বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার পল্লীতে ফেসবুক প্রেমের টানে লন্ডন থেকে ছুটে এসেছেন ৫ সন্তানের জননী। এনিয়ে তোলপাড় হচ্ছে লন্ডনে ও বাংলাদেশে। এদিকে ৫টি সন্তান নিয়ে বিপাকে পড়েছেন লন্ডন প্রবাসী স্বামী আমজাদ হোসেন। জানা যায়, মৌলভীবাজার জেলার লন্ডন প্রবাসী আমজাদ প্রায় ১০ বছর আগে বিয়ে করেন নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নে। এদিকে সম্প্রতি ওই মহিলার সাথে বিস্তারিত
লন্ডন প্রতিনিধি ॥ হবিগঞ্জের কৃতি সন্তান সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. জহিরুল হক শাকিলের পিএইচডিতে কৃতিত্বপূর্ণ ও বিরল ফলাফলের জন্য যুক্তরাজ্যে বসবাসরত সর্বস্থরের হবিগঞ্জ নাগরিক সমাজের পক্ষ থেকে এক গনসংবর্ধনা দেয়া হয়েছে। গত ১৯ মার্চ সন্ধ্যায় পূর্ব লন্ডনের সোনারগাঁ রেস্টুরেন্টের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে যুক্তরাজ্যের বিভিন্ন সংগঠন বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্রমুক্ত একটি উন্নত-সমৃদ্ধশালী বাংলাদেশ। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলদেশ এখন উন্নয়নের রোল মডেল। প্রতিটি গ্রামই এক একটি নগর হিসেবে গড়ে উঠবে। জতির পিতার স্বপ্ন ছিল এদেশের প্রতিটি মানুষের বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ “হবিগঞ্জ জেলার সুবিধাবঞ্চিত নারীর জীবন দক্ষতা উন্নয়নের জন্য সচেতনতা বৃদ্ধি কর্মসূচির” আওতায় অগ্রগতি ও পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তর, হবিগঞ্জ এর উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় গত মঙ্গলবার জেলা প্রশাসকের সভা কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com