শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

চুনারুঘাটে আকল মিয়া হত্যার প্রতিবাদে হরতাল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১৮
  • ৭৫৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি ও আহলে সুন্নাত ওয়াল জামাত উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া (৬৮) হত্যার প্রতিবাদে গতকাল বুধবার চুনারুঘাটে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। সকাল সন্ধা হরতালের ডাক দিলেও প্রশাসনের অনুরোধে বেলা ১২ টার পর হরতাল প্রত্যাহার করা হয়েছে। একই সাথে প্রশাসনকে ১০ দিনের সময় দেওয়া হয়েছে। এর মধ্যে হত্যা রহস্য উন্মোচন এবং আসামীদের গ্রেফতার না করলে পরবর্তীতে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছে সর্বদলীয় সংগ্রাম কমিটি। হরতাল চলাকালে অফিস ও স্কুলগামী মানুষজন পায়ে হেটে কর্মস্থলে গিয়েছে। শহরের শতভাগ দোকানপাঠ বন্ধ ছিল। সংগ্রাম কমিটি হরতালের সময় মধ্য বাজারে সমাবেশ করে। সংগ্রাম কমিটির আহবায়ক আব্দুস সালাম তালুকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব সিদ্দিকুর রহমান মাসুদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা সাবেক উপজেলা চেয়ারম্যান আঃ কাদির লস্কর, পৌর মেয়র নাজিম উদ্দিন, সিএনজি মালিক সমিতির সভাপতি আঃ কাদির সরকার, মাওলানা মতিউর রহমান হেলালী, মরহুমের ছেলে নাজমুল ইসলাম বকুলসহ বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দ। ২০ দিনেও এ হত্যার মামলরা কোন অগ্রগতি না থাকায় সর্বদলীয় সংগ্রাম কমিটি সোমবার রাতে এক পরামর্শ সভায় এই হরতালের ঘোষণা দিয়েছিল।
উল্লেখ্য, ১ মার্চ ভোরে হাজী আবুল হোসেন আকল মিয়া বাল্লা রোডের তার নিজ বাসা থেকে মসজিদে আসার পথে দুর্বৃত্তের হামলায় নির্মমভাবে নিহত হন। এ ঘটনায় ৪জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com