সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

লাখাইয়ে সাড়ে ৭শ’ মায়ের হাতে ভাতা তুলে দিলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১৮
  • ৫৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার ৬টি ইউনিয়নের সাড়ে সাতশতাধিক মায়ের হাতে ভাতা তুলে দিয়েছেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির।
গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় লাখাই উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান’ কর্মসূচির আওতায় ৭৭৪ জন নারীর মাঝে ২৩ লাখ ২২ হাজার টাকা তুলে দেন।
এ সময় তিনি বলেন, বর্তমান সরকার গরীব-দুখী মানুষের সরকার। সারা বছর বিভিন্ন ধরণের ভাতা প্রদানের পাশাপাশি নানা পদক্ষেপ গ্রহণ করে হাওরাঞ্চলের অস্বচ্ছল মানুষদের মুখে হাসি ফুটাতে কাজ করছে এই সরকার। দেশরতœ শেখ হাসিনা দরিদ্রদের মুখে খাবার না দিয়ে নিজে খান না। আর খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান এতিমের টাকা আত্মসাত করেন। এতে প্রমাণিত হয় আওয়ামী লীগ সরকার ছাড়া দেশের জনগণের উন্নয়নে কেউ কাজ করে না। আর এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও তিনি নৌকায় ভোট দেয়ার আহবান জানান। এ সময় উপস্থিত উপকারভোগী মায়েরা দলমত নির্বিশেষে আগামী নির্বাচনেও আবু জাহির এমপিকে ভোট দিয়ে নির্বাচিত করার প্রতিশ্র“তি ব্যক্ত করেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা খাতুন জানান, ভাতাপ্রাপ্ত ৭৭৪ জনের মাঝে ৩০৬ জন নতুন এবং ৪৬৮ জন পুরাতন উপকারভোগী। উপজেলার ৬টি ইউনিয়নের প্রতিটি থেকে ৫১ জন মা এই কর্মসূচির অন্তর্ভুক্ত। প্রতি ৬ মাস অন্তর অন্তর তাদেরকে মাসিক ৫০০ হারে মোট ৩ হাজার টাকা প্রদান করা হয়।
ভাতা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com