সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জে ডাঃ মুশফিক হুসেন চৌধুরী বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১৮
  • ৬০৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্রমুক্ত একটি উন্নত-সমৃদ্ধশালী বাংলাদেশ। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলদেশ এখন উন্নয়নের রোল মডেল। প্রতিটি গ্রামই এক একটি নগর হিসেবে গড়ে উঠবে। জতির পিতার স্বপ্ন ছিল এদেশের প্রতিটি মানুষের মুখে অন্ন, স্বাস্থ্য সেবা নিশ্চিত ও তাদের জীবনের মানউন্নয়ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন পদক্ষেপ সফলতার সহিত বাস্তবায়ন করছেন। আজকে ক্ষুধার জ্বালায় আর কেউ কাতর হয় না। যারা দরিদ্র তাদেরকে বিনা পয়সা প্রধানমন্ত্রী খাবার দিচ্ছেন, আশ্রয়হীনকে আশ্রয় দিচ্ছেন, বেকারদের বিনা জামানতে ঋণ দিচ্ছেন, বিভিন্ন সমাজিক নিরাপত্তাবলয়ের কর্মসূচির মাধ্যমে স্বনির্ভর হয়ে গড়ে ওঠার এবং প্রশিক্ষণের মাধমে নানা কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। উন্নয়নের চলমান দ্বারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও নৌকায় ভোট দেওয়ার আহবান জানান তিনি।
গত মঙ্গলবার নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের ২নং ওয়ার্ডের রাইয়াপুর আদর্শ গ্রামবাসী কর্তৃক আয়োজিত উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। কুর্শি ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুসার সভাপতিত্বে ও মোঃ নুর উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মুজাহিদ আহমদ, হবিগঞ্জ রওশন রেজা এম্পায়ার এর স্বত্তাধিকারী শাহ হাবিবুর রহমান বেলায়েত, দৈনিক মানব জমিনের স্টাফ রিপোর্টার ও ইউপি মেম্বার এম এ বাছিত, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মুহিবুর রহমান চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হাসান চৌধুরী, স্থানীয় মেম্বার মোঃ আকাব মিয়া, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুস্তাকিম মিয়া, ৩ নং ওয়ার্ডের মেম্বার মোঃ পারছু মিয়া, মেম্বার ছোবান মিয়া। এতে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল সরদার, বাউসা ইউপি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ লাক মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সালেহ জীবন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com