লন্ডন প্রতিনিধি ॥ হবিগঞ্জের কৃতি সন্তান সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. জহিরুল হক শাকিলের পিএইচডিতে কৃতিত্বপূর্ণ ও বিরল ফলাফলের জন্য যুক্তরাজ্যে বসবাসরত সর্বস্থরের হবিগঞ্জ নাগরিক সমাজের পক্ষ থেকে এক গনসংবর্ধনা দেয়া হয়েছে। গত ১৯ মার্চ সন্ধ্যায় পূর্ব লন্ডনের সোনারগাঁ রেস্টুরেন্টের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে যুক্তরাজ্যের বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গের পক্ষ থেকে ড. জহিরুল হক শাকিলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিলেতে প্রবাসী বাংলাদেশীদের অন্যতম প্রধান সংগঠন হবিগঞ্জ সোসাইটি 





ইউকে, বৃন্দাবন কলেজ এক্স-স্টুডেন্ট এসোসিয়েশন, গ্রেটার হবিগঞ্জ সমিতি ইতালীসহ অনেক প্রতিষ্ঠান ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সাংগঠনিক সম্পাদক এ রহমান অলি’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র যুগ্ম-সম্পাদক ও জীবন সংকেত নাট্যগোষ্ঠির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মারুফ চৌধুরী।
বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা ডাকসু’র সাবেক সদস্য, প্রগতিশীল লেখক মাসুদ রানা, হবিগঞ্জ ডিস্ট্্িরক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র কার্যকরি সদস্য জুবায়ের আহমেদ, মোঃ সিরাজুল ইসলাম, ইয়ুথ এসোসিয়েশন অব ইউকে’র প্রতিষ্ঠাতা সভাপতি নূর উদ্দিন চৌধুরী বুলবুল, হবিগঞ্জ সোসাইটি ইউকে সাধারণ সম্পাদক এম এ মোন্তাকিম, সাবেক ছাত্রনেতা জাকারিয়া চৌধুরী ফেরদৌস, মোঃ জালাল উদ্দিন, গ্রেটার নবীগঞ্জ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তুহিন চৌধুরী, হবিগঞ্জ এসোসিয়েশন ইতালী’র সভাপতি ইসলাম মোঃ সিজিল, বৃন্দাবন কলেজ এক্স-স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি সালেহ আজহার খান পাপ্পু, সাবেক ছাত্রনেতা সৈয়দ মোস্তাক আহমেদ, শাহ আশফাকুল কবীর, মোতাকাব্বির বাচ্চু, আলমগীর চৌধুরী, সৈয়দ জিয়াউল হক আসাদ, শাহ মিজানুর রহমান দুলু, দেলোয়ার হোসেন দিপু, হুমায়ুন মুছা, সৈয়দ শাহনেওয়াজ, অধ্যাপক অলিউর রহমান শাহিন, আইয়ুব শেখ সোহেল, জিয়া তালুকদার, আব্দুল বাসেত চৌধুরী অপু, বীর মুক্তিযোদ্ধা শাহ ফজর আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাহ শহীদ আলী, একাউন্ট্যান্ট ইমরুল হোসেন, কামাল চৌধুরী, আসাবুর রহমান জীবন, সালেহ আহমেদ, সাইফুল ইসলাম হেলাল, সুমন আজাদ, নিয়ামুল হক মাক্সিম, রাতুল দাস, শাহ ফয়েজুর রহমান ফয়েজ, সজীব খান, নোমান আহমেদ প্রমূখ। প্রতিকূল আবহাওয়া সত্বেও যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে প্রবাসীরা যোগদেন ড. জহিরুল হক শাকিলের কৃতিত্বপূর্ন অর্জনকে সম্মানিত করার জন্য।
সভায় বাংলাদেশের সাবেক ছাত্র নেতা ও সাবেক ডাকসুর সদস্য, প্রগতিশীল লেখক জনাব মাসুদ রানা বলেন, ড. জহিরুল হক শাকিলরে কৃতিত্বের সাথে পিএইচডি ডিগ্রী অর্জনে হবিগঞ্জবাসী তাকে যেভাবে অভিনন্দিত করলো তা সত্যিই প্রশংসার দাবী রাখে। যুক্তরাজ্যে বসবাসরত হবিগঞ্জবাসীর এ ব্যতিক্রমী আয়োজনে ড. জহিরুল হক শাকিলকে যেমন সম্মানিত করা হলো তেমনি এর মাধ্যমে অন্যরাও উৎসাহিত হবে। ড. জহিরুল হক শাকিলকে অভিনন্দন জানিয়ে মাসুদ রানা বলেন, শাকিল একজন নিরহংকারী মানুষ। সে সদালাপী, পরোপকারী, নিষ্ঠাবান ও কর্মতৎপর। যুক্তরাজ্যের তথা বিশ্বের নামকরা একটি প্রতিষ্ঠান থেকে সে কৃতিত্বের সাথে পিএইচডি অর্জন করে তার মেধার ধারাবাহিকতা ধরে রেখেছে।
সভায় বক্তারা বলেন, ড. জহিরুল হক শাকিল তার ফলাফলের মাধ্যমে কেবল হবিগঞ্জের মূখ উজ্জ্বল করেননি, সারা বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। তিনি কেবল একজন মেধাবী ছাত্রই নন জনপ্রিয় শিক্ষক ও একজন দক্ষ সংগঠক। যুক্তরাজ্যে অবস্থানকালীন সময়ের স্মৃতিচারন করে বলেন ড. শাকিল তার লেখা-পড়ার পাশাপাশি বিলেতে হবিগঞ্জের বিভিন্ন সাংগঠনিক কর্মসূচী ও উন্নয়ন তৎপড়তায় ব্যাপক ভূমিকা রেখেছেন। যার জন্য তাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।
সভায় ড. জহিরুল হক শাকিল তার এ কৃতিত্বপূর্ন ফলাফল অর্জনে কঠোর পরিশ্রম ও একনিষ্ঠতার বর্ননা দেন। তিনি তার প্রাইমারী স্কুল, হাইস্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিটি ধাপের উপর আলোকপাত করেন। ড. শাকিল বলেন, মানুষের ভালোবাসা, সহায়তা ও দোয়া না পেলে আমার এ পর্যায়ে আসা সম্ভব হতো না। সভাশেষে জীবন সংকেত নাট্যগোষ্ঠির সদস্য ড. জহিরুল হক শাকিলের কৃতিত্বপূর্ন ফলাফলে জীবন সংকেত নাট্যগোষ্ঠির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মারুফ চৌধুরীর সৌজন্যে এক বিশাল আকৃতির কেক কাটা হয়। পরে যুক্তরাজ্যে বসবাসরত হবিগঞ্জবাসীর সৌজন্যে নৈশভোজের আয়োজন করা হয়। এর পর চলে দীর্ঘ রাত পর্যন্ত প্রানবন্থ আড্ডা। উক্ত অনুষ্ঠানে অনেকে আসতে না পেরে দুঃখপ্রকাশ করেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক যুক্তরাজ্যে বসবাসরত হবিগঞ্জের নাগরিক সমাজ অংশগ্রহন করেন।