মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বাহুবলে বাস-সিএনজি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১৮
  • ৬১৯ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে যাত্রীবাহি বাস ও সিএনজি অটো রিকশা সংঘর্ষে সিএনজি চালক সহ ঘটনাস্থলেই দুই জন নিহত হয়েছেন। গতকাল বুধবার ভোর সাড়ে ৫টায় উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের যশমঙ্গল নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সিএনজি অটোরিকশা চালক উপজেলার শংকরপুর গ্রামের তুলা মিয়ার ছেলে ফরহাদ মিয়া (২৮) ও একই গ্রামের বেলা মিয়ার ছেলে নুর আলী (৪০)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোর বেলায় চালক ফরহাদ মিয়া একই গ্রামের নুর আলীকে সাথে নিয়ে অটো রিকশা নিয়ে শায়েস্তাগঞ্জ গ্যাস পাম্প থেকে গ্যাস নেয়ার উদ্দেশ্যে বাড়ী থেকে রওয়ানা হয়। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার যশমঙ্গল দয়াল ব্রিকসের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজি অটো রিকশাটি দুমড়ে-মুছড়ে গিয়ে ঘটনাস্থলেই ফরহাদ মিয়া ও নুর আলী মারা যান। এদিকে ঘাতক বাসটি ভোর বেলায় রাস্তা ফাঁকা দেখে লোকজন আসার আগেই ঘটনাস্থল থেকে চালক পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে বাহুবল উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই ও বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক ঘটনাস্তলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com