বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ
প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত মঙ্গলবার সন্ধ্যায় মিলনগঞ্জ বাজারস্থ ডাঃ রিপন দেবের বাড়ীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন যুবলীগ সভাপতি বদরুজ্জামান চৌধুরীর স্বাধীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির মিয়া বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে বেগবান করার লক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের হবিগঞ্জ সদর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। কায়ছার রহমানকে সভাপতি, জাহাঙ্গীর আলমকে সিনিয়র সহ সভাপতি, মাসুদুর রহমান মাসুককে সাধারণ সম্পাদক, জামাল হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদক ও জিয়া উদ্দিন বাবরকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য এই কমিটি গঠন করা বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে আবারো মোটরসাইকেল ও টমটমের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টা থেকে দিনভর সদর থানার সামনে চেক পোষ্ট বসিয়ে এসআই আব্দুর রহিমের নেতৃত্বে পুলিশ বৈধ কাগজপত্র বিহীন মোটরসাইকেল ও টমটম আটক করে। এ সময় অর্ধশতাধিক টমটম আটক করা হয়। পুলিশ জানায়, কাগজপত্র না থাকায় তাদের আটক করা বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ দৈনিক আজকের হবিগঞ্জের ভারপ্রাপ্ত সম্পাদক এডঃ এম এ মজিদের চাচি দৈনিক লোকালয় বার্তার সিনিয়র স্টাফ রিপোর্টার এম সজলুর দাদী মোছাঃ রহিমা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না…….রাজিউন)। গতকাল বুধবার সকাল ৮টায় ছোটবহুলা গ্রামে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ৩ পুত্র, দুই কন্যা, নাতি, নাতিনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের আদালত পাড়ায় বাদি বিবাদীপক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এতে উভয়পক্ষের ৫ জন আহত হয়। গতকাল বুধবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ বিরামচর গ্রামের আব্দুল হামিদ ও সাহেদের মাঝে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা মোকদ্দমা চলে আসছিল। তাদের মাঝে এ নিয়ে বেশ কয়েকবার বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ লোকালয় ও বনাঞ্চল এর অতি কাছাকাছি ইটভাটা স্থাপন সরকারীভাবে সম্পূর্ণ নিষিদ্ধ। ইটভাটা আইন অনুযায়ী ইটভাটা স্থাপন করতে হলে লোকালয় ও বনাঞ্চল থেকে ৩ কিলোমিটার দুরে স্থাপন করতে হবে। এছাড়া কোন ফসলি জমিতে ইটভাটা স্থাপন সরকারীভাবে নিষিদ্ধ। কিন্তু এসবের তোয়াক্কা না করেই শ্রীকুটা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে প্রায় ৩০০ গজ দক্ষিণে ফসলী জমিতে বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় মদ ও ২ হাজার গরু মোটাতাজা করনের নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান, বুধবার ভোর রাতে ধর্মঘর সীমান্ত ফাঁড়ির সুবেদার হাবিবুর রহমান মুন্সির নেতৃত্বে বিজিবি’র টহলদল সদস্য উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় অভিযান বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার পুরানগাঁও গ্রামে বিদ্যুতস্পৃষ্ট হয়ে সহিদুর রহমান (২০) নামের এক যুবকের শরীর ঝলসে গেছে। সে ওই গ্রামের শুকুর মিয়ার পুত্র। গতকাল বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায়, ওই সময় সহিদুর মোবাইলে ব্যাটারী চার্জ দিতে গিয়ে অসাবধনতাবশত বিদ্যুতস্পৃষ্ট হয়। এতে তার শরীর ঝলসে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার ঝিকুয়া গ্রামে বিড়ালের কামড়ে আইয়ুব আলী (৫০) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি ওই গ্রামের মৃত ছুরত আলীর পুত্র। গতকাল বুধবার দুপুরে তার পালিত একটি বিড়াল আইয়ূব আলীর হাতে কামড় দেয়। এতে তিনি আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার ঝিকুয়া গ্রামে শিফা আক্তার (৯) নামের এক স্কুল ছাত্রী ছাদ থেকে পড়ে আহত হয়েছে। মুমুর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সে ওই গ্রামের কদ্দুছ মিয়ার কন্যা ও প্রাইমারী স্কুলের ৫ম শ্রেণীর ছাত্রী। গতকাল বুধবার সকালে সে বাড়ির ছাদে উঠে কাপড় শুকাতে। এ সময় অসাবধনতাবশত পা বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার উলুকান্দি গ্রামে নারিকেল গাছ থেকে পড়ে সারাজ মিয়া (৩০) নামের এক ব্যক্তি মৃত্যু পথযাত্রী। সে ওই গ্রামের সুরুজ আলীর পুত্র। গতকাল বুধবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায়, সারাজ বাড়ির পাশে একটি নারিকেল গাছে নারিকেল পাড়তে উঠে। এ সময় সে গাছ থেকে নিচে পড়ে আহত হয়। বিস্তারিত
এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে পাহাড় কাটতে গিয়ে ধসে পড়া মাটি চাপায় দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার পাহাড়ী অঞ্চল খ্যাত দিনারপুর এলাকার শংকরসেনা গ্রামে পাহাড় কাটতে গিয়ে শ্রমিকদেরকে এ নির্মম ভাগ্য বরণ করতে হয়েছে। নিহতরা হলো-গজনাইপুর ইউনিয়নের নিশাকুড়ি গ্রামের মৃত হাবিবুর রহমানের পুত্র শামসুল বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার শাহপুর গ্রামে শ্বশুর বাড়ি লোকজনের সাথে জামাতার লোকজনের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের ৬ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত সুত্রে জানা যায়, ওই এলাকার আব্দুল করিমের কন্যা সুমনাকে ৫ বছর আগে বিয়ে দেয়া হয় একই এলাকার আলী রহমানের পুত্র বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ মানবতাবিরোধী অপরাধের মামলায় লাখাইয়ের প্রাক্তন ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা লিয়াকত আলী ও আমিনুল ইসলাম ওরফে রজব আলীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল। ফলে এই মামলায় তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো। আদালত আগামী ৩ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন। গতকাল মঙ্গলবার বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com