বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মানবতাবিরোধী অপরাধ মামলায় লাখাইর লিয়াকত রজবের বিচার শুরু

  • আপডেট টাইম বুধবার, ২ নভেম্বর, ২০১৬
  • ৭২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মানবতাবিরোধী অপরাধের মামলায় লাখাইয়ের প্রাক্তন ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা লিয়াকত আলী ও আমিনুল ইসলাম ওরফে রজব আলীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল। ফলে এই মামলায় তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো। আদালত আগামী ৩ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন। গতকাল মঙ্গলবার বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আদালতের রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর রানা দাশ গুপ্ত এবং রেজিয়া সুলতানা চমন। দুই আসামিই পলাতক হওয়ায় আসামিদের পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী গাজী এম এইচ তামিম। গত ১৮ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। একাত্তরের লাখাই থানার ফান্দাউক ইউনিয়ন রাজাকার কমান্ডার সে সময়কার মুসলিম লীগ নেতা মো. লিয়াকত আলী ও হবিগঞ্জের অধিবাসী কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার আলবদর কমান্ডার রজব আলীর বিরুদ্ধে ২০১৫ সালের ২৭ ডিসেম্বর মামলার তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তাদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতন ও লুটপাটের ৭টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
এদিকে মামলার তদন্ত শুরু হওয়ার সাথে সাথেই লিয়াকত আত্মগোপন করেন। তিনি পালিয়ে ভারত চলে গেছেন বলে বিভিন্ন সূত্র দাবী করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com