মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রেস বিজ্ঞপ্তি ॥ ফিলিস্তিনের গাজায় ইসরাঈলের বর্বরোচিত হামলার প্রতিবাদে হবিগঞ্জে ২০ দলীয় জোটের কালো পতাকা মিছিলে অংশ গ্রহন করেছে জেলা কৃষকদল। গতকাল বিকেলে একটি পৃথক মিছিল নিয়ে কৃষকদল নেতৃবৃন্দ জোটের মিছিলে অংশ গ্রহন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সভাপতি মখলিছ উর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আওয়াল, সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান বাচ্চু, বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা যুবলীগের কাউন্সিল ঘিরে নেতাকর্মীরা চাঙ্গা হয়ে উঠেছেন। সরগরম হয়ে উঠছে রাজনৈতিক মাঠ। প্রার্থীরা রাতদিন ছুটছেন ভোটারদের কাছে। ক্ষমতাসীন আওয়ামী যুবলীগের উপজেলা কাউন্সিলে এবার সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ১৪ প্রার্থী মাঠে নেমেছেন। আগামী ২২ আগস্ট অনুষ্ঠিত হবে কাউন্সিল। উপজেলা যুবলীগ সভাপতি পদে বর্তমান সভাপতি লুৎফুর রহমান চৌধুরী ও বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমেদ তাজ এর মা চন্দ্রবানুর মৃত্যুতে জেলা যুবলীগ ও পৌর যুবলীগ মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে। গতকাল শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগ কার্যালয়ে জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম ও পৌর যুবলীগ সভাপতি শফিকুজ্জামান হিরাজের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা রামকৃষ্ণ সেবা সংঘের উপদেষ্টা মন্ডলীর এক জরুরী সভা গতকাল শনিবার সন্ধ্যায় অনুষ্টিত হয়। উপদেষ্টা মন্ডলীর সিনিয়র সদস্য অবঃ শিক্ষিকা দেবলা দাশের সভাপতিত্বে এতে আলোচনা করেন মিহির কুমার রায় মিন্টু, অধ্যাপক যতীন্দ্র দাশ সামন্ত, নিখিল আচার্য্য, মিলন হালদার, পিযুষ কান্তি ঘোষ রানা মাষ্টার, সুখেন্দু রায় বাবুল, শিক্ষক হরেকৃষ্ণ দাশ, উত্তম কুমার বিস্তারিত
বিশেষ প্রতিনিধি ॥ নবীগঞ্জে শিক্ষা ও সামাজিক উন্নয়নের নিমিত্তে গঠিত মাষ্টার ফাউন্ডেশনের সহায়তায় সমন্বয় কমিটি গঠিত হয়েছে। গতকাল বিকেলে কুর্শি ইউনিয়নের বাংলাবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সভায় ওই কমিটি গঠিত হয়। সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সিরাজুল ইসলাম। বৈঠক সূত্র জানায়, উপজেল্লার কুর্শি ইউনিয়নের শিক্ষা, চিকিৎসা ও সামাজিক উন্নয়নের নিমিত্তে যুক্তরাজ্যের লুটনে কর্মরত বিশিষ্ট চিকিৎসক ডা. বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামের বাসিন্দা কেমিস্ট ল্যাবরেটরীজ লিঃ-এর সিলেট এরিয়া হেড মোঃ সাইফুর রহমান আনছারী বার্ষিক বিক্রয় সম্মেলনে যোগ দিতে আজ রবিবার মালয়েশিয়া যাচ্ছেন। আজ রাত ৮ ঘটিকায় হযরত শাহজালাল বিমান বন্দর থেকে তিনি মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে তিনি কেমিস্ট ল্যাবরেটরীজ লিঃ-এর সিলেট বিভাগের প্রতিনিধিত্ব করবেন। তিনি সময়ের অভাবে সম্মানীত বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকীতে হবিগঞ্জ জেলা ও পৌর যুবলীগের উদ্যোগে বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার কোর্ট মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পদক ফরিদ আহমেদ বিস্তারিত
বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গ উপজেলা রিপোর্টার্স ইউনিটি বিলুপ্ত ঘোষনা করে নয়া কমিটি গঠন করা হয়েছে। সভাপতি শেখ নমীর আলী, সাধারণ সম্পাদক জীবন আহমেদ লিটন, সাংগঠনিক সম্পাদক এসএম জহিরুলকে মনোনীত করা হয়েছে। নয়া কমিটিকে বর্তমান উপজেলা চেয়াম্যান ও সাবেক উপজেলা চেয়ারম্যানসহ বিভিন্ন মহল অভিন্দন জানিয়েছেন। গতকাল শনিবার দুপুরে স্থানীয় বড়বাজারস্থ ডাঃ জমির আলী সপিং কমপ্লেক্সে ইউনিটির বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন, জেলা আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠন এবং বিভিন্ন প্রতিষ্ঠান দিন ব্যাপি কর্মসুচি পালন করছে। আজ শুক্রবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শোক দিবসের কর্মসুচি শুরু হয়। সেখানে প্রথমেই বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার কালিকৃষ্ণনগর গ্রামে পুকুরে ডুবে আপন ২ বোনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে হৃদয় বিদারক এ ঘটনাটি ঘটে। নিহতরা হলো- মাধবপুর উপজেলার কালীকৃষ্ণনগর গ্রামের শামীম মিয়ার মেয়ে সুমা আক্তার (৮) ও রুমা আক্তার (৭)। স্থানীয় সূত্রে জানা যায়-বেলা ২টা থেকে ২ বোন সুমা ও রুমার খোঁজে পাচ্ছিলেন না পরিবারের বিস্তারিত
আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার করাব ইউনিয়নে আগামী ২৪ আগষ্টের উপ-নির্বাচনে ইউনিয়নের ৯টি কেন্দ্রের সবগুলোই ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। কেন্দ্রগুলো হচ্ছে করাব রহমানীয়া দাখিল মাদ্রাসা, দক্ষিণ করাব প্রীতিভূষন সরকারী প্রাথমিক বিদ্যালয়, কুসুমবালা সরকারী প্রাথমিক বিদ্যালয়, মনতৈল সরকারী প্রাথমিক বিদ্যালয়, করাব কমিউনিটি সেন্টার মনতৈল, গুনিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, পূর্ব সিংহগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়, বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহির বলেছেন, ১৫ আগস্টের শোককে শক্তিতে পরিণত করে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ থেকে একাত্তরের পরাজিত শক্তির সব ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, ১৫ আগস্ট বাঙালি জাতির জন্য একটি শোকবহ দিন, কিন্তু এই শোককে শক্তিতে পরিণত করে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে যথাযথ মর্যাদায় গতকাল শুক্রবার জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে সকাল ১১ টায় শহরে র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা হল রোমে বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার কাচুয়া গ্রামে সম্পত্তির ভাগ চাইতে গিয়ে হামলার শিকার হয়েছে মা ও মেয়ে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায়। গুরুতর আহতাবস্থায় মৃত হান্নান মিয়ার স্ত্রী সেতুয়ারা খাতুন (৪০) ও কিশোরী কন্যা সোহানা (১৫) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, ওই গ্রামের মৃত হান্নান মিয়া সেতুয়ারা বেগমকে ২য় বিস্তারিত
আবুল হোসেন সবুজ , মাধবপুর থেকে ॥ এড. মাহবুব আলী এমপি বলেছেন, ৭১ এর পরাজিত শক্তি ৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করে দেশকে পাকিস্তান বানাতে চেয়েছিল, কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। কেউ ভাবেনি এ দেশে যুদ্ধাপরাধীদের বিচার হবে। বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। মানুষের শান্তি শৃংখলা নষ্ট বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর পশ্চিম ভাদৈ এলাকা থেকে এক গাঁজাসেবীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় ওই এলাকায় অভিযান চালিয়ে সদর থানার এসআই ইকবাল বাহারের নেতৃত্বে পুলিশ ওই গ্রামের সাইদুল আলম (৩২) কে আটক করে। আটককৃত সাইদুল ওই গ্রামের মৃত আব্দুস সাত্তারের পুত্র। সদর থানায় আটক সাইদুল জানায় সে গাঁজা সেবন করিনি। থানার এক বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com