বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

জেলা যুবদলের মেয়াদোত্তীর্ণ পকেট কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল-সমাবেশ

  • আপডেট টাইম সোমবার, ১৮ আগস্ট, ২০১৪
  • ৫৭৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয়তাবাদী যুবদল হবিগঞ্জ জেলা শাখার মেয়াদোত্তীর্ণ পকেট কমিটি অবিলম্বে বাতিলের দাবীতে গতকাল রবিবার হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এম সাইফুর রহমান টাউন হল প্রাঙ্গণে এক সমাবেশে মিলিত হয়। জেলা যুবদল নেতা জহিরুল ইসলাম সেলিমের সভাপতিত্বে ও মোহাম্মদ আলী মুছার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক আহমেদ, জেলা যুবদল নেতা হাজী ফজলুর রহমান টেনু, মুকিম চৌধুরী, শফিকুল ইসলাম সফিক, এজাজ আহমেদ, জাহেদ পারভেজ, তানভীর আহমেদ জুয়েল, কিম্মত আলী, নানু মিয়া, সিদ্দিকী জনি, জুম্মন মেম্বার, রাসেল মোল্লাহ, আব্দুল কাদির, রশিদ আহমেদ, নাছির উদ্দিন, আব্দুল আহাদ, আবুল মনসুর, আসাদুল হক, আব্দুল আহাদ সফিক, সারাজ, রফিকুল ইসলাম মিলন, জসিম আহমেদ, শামসুদ্দিন, আব্দুল কাইয়ূম, এম এ সাইফুল, সোহেল আহমেদ, বাবুল মিয়া, মনির আহমেদ, কামাল, কাওছার আহমেদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে মেয়াদোত্তীর্ণ জাতীয়তাবাদী যুবদল হবিগঞ্জ জেলা শাখার পকেট কমিটি ভেঙ্গে গণতান্ত্রিক পন্থায় নতুন কমিটি গঠনের দাবী জানান। অন্যথায় হবিগঞ্জ জেলা যুবদলের সর্বস্তরের নেতাকর্মীকে নিয়ে রাজপথে দুর্বার প্রতিরোধ গড়ে তোলা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com