শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

ইউনিটি অব হবিগঞ্জের মতবিনিময় সভা অনুষ্টিত

  • আপডেট টাইম সোমবার, ১৮ আগস্ট, ২০১৪
  • ৬৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ইউনিটি অব হবিগঞ্জের এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। গতকাল শহরের স্থানীয় ফুড ভিলেজ রেষ্টুরেন্টে এ সভা অনুষ্টিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ জিয়াউল হাসান আসাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ জাদিল উদ্দিন আহমেদের পরিচালনায় অনুষ্টিত মতবিনিময় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন-হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইন্ক এর সভাপতি সৈয়দ নাজমুল হাসান কাবাদ, হবিগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শামীম আহসান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, হবিগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি সৈয়দ এবাদুল হাসান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য্য রিংকু, যুক্তরাজ্যস্থ হবিগঞ্জ এসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি সৈয়দ ফরহাদ হাসান, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইন্ক এর অন্যতম প্রতিষ্ঠাতা মোঃ লুৎফুর রহমান, ইউনিটি অব এর সভাপতি সৈয়দ নজরুল হাসান, সহ-সভাপতি এডঃ অমিত রায়, সহ-সভাপতি প্রকৌশলী সৈয়দ ফাইয়াজ উদ্দিন আহমদ, সহ-সভাপতি এডঃ অপরেশ দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী নূরুল হুদা নাহাজ, প্রকাশনা সম্পাদক সাংবাদিক তানভীল হোসেন তান্নু প্রমূখ। এছাড়াও সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
সভায় ইউনিটি অব হবিগঞ্জ এর গত ২ বছরের কার্যক্রম উপস্থাপন করা হয়। সভায় অতিথিবৃন্দ তাদের বক্তব্যে হবিগঞ্জের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
সভায় হবিগঞ্জের উন্নয়নে বিশেষভাবে অবদান রাখায় হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইন্ক সভাপতি সৈয়দ নাজমুল হাসান কোবাদকে ইউনিটি অব হবিগঞ্জের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com