মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজের গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল রোববার সকালে কলেজে মিলনায়তনে কলেজের শিক্ষক পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ মোঃ জাহির উদ্দিনের সভাপতিত্বে ভাইস প্রিন্সিপাল মোজাম্মেল হক এর পরিচালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলায় আব্দুল হাই (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার (১৯ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ডুলনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ঘটনাস্থলের পার্শ্ববর্তী জারুলিয়া গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, দুপুরে আব্দুল হাই ডুলনা গ্রামের রাস্তার পাশে নিজের জায়গা থেকে বাঁশ কাটছিলেন। এ সময় কয়েকজন নারী-পুরুষ
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে মাত্র এক ঘণ্টার আগুনে পুড়ে গেছে ১৫টি দোকান। এতে কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। শুক্রবার রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, রাত ৩টার দিকে উপজেলার শাহজিবাজার এলাকার সুতাং উত্তর বাজারে আমেরিকা প্রবাসী মেরাজ মিয়ার মার্কেটে বৈদ্যুতিক
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৪ জন ঘটনাস্থলে নিহত হয়েছেন। গতকাল (১৮ এপ্রিল) শুক্রবার রাত অনুমান ২টার দিকে উপজেলার বাখরনগর নামক স্থানে ঢাকাগামী ট্রাক (নাম্বার চট্ট মেট্রো ট ১১-৬৩৩১) এবং পিক-আপ (নাম্বার ঢাকা মেট্রো ন- ১৯-৮৭৯১) এর মুখোমুখি সংঘর্ষে ৪ জন ঘটনাস্থলেই মারা যান। তাদের মধ্যে ২ জন
স্টাফ রিপোর্টার ॥ ধর্ম উপদেষ্টা আল্লামা ড. আ ফ ম খালিদ হুসাইন বলেছেন, কওমী সনদের বাস্তবায়ন নিয়ে আমি কিছু বলতে চাইনা। কারন এটি বাস্তবায়নের দায়িত্ব ধর্ম মন্ত্রনালয়ের নয়, শিক্ষা মন্ত্রনালয়ের। তবে আমি এ ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টাসহ সবার সাথে কথা বলেছি। সবাই আমাকে আশ^াস দিয়েছেন। এখন আমাদেরকে দেখতে হবে কওমীর সনদ ও সুবিধা যারা
স্টাফ রিপোর্টার ॥ সীমান্তবর্তী এলাকায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা, ফুচকা, বাংলাদেশী মশার কয়েল এবং একটি কাভার্ড ভ্যান আটক করেছে। যার আনুমানিক মুল্য ৫০ লাখ ৪১ হাজার ৭২০ টাকা। বিজিবি সূত্রে জানা যায়, ১৬-১৭ এপ্রিল শ্রীমঙ্গল, চুনারুঘাট এবং মাধবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে একযোগে অভিযান চালায় বিজিবি। দুপুরে
স্টাফ রিপোর্টার ॥ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হবিগঞ্জের শহীদ ১৫ পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছে জেলা পরিষদ। এ উপলক্ষে গত বুধবার বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. নুরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার
বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলা সদরের একটি বাড়িতে বজ্রপাতের অগ্নিকাণ্ডে কয়েকটি ঘর পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। জানা যায়, গতকাল বিকালে বানিয়াচং উপজেলা সদরের জনাব আলী কলেজ সংলগ্ন নুর মিয়ার বাড়িতে বজ্রপাত আঘাত আনে। এতে ঘরে আগুন ধরে যায়। খবর পেয়ে বানিয়াচং ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে অনতে সক্ষম হয়। আগুনে
আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ২ ধান কাটা শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন। নিহতরা হলো, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মোহনবাগ গ্রামের মনিরুল ইসলাম (২২) ও একই এলাকার কপিল উদ্দিন (৪৫)। গতকাল বুধবার বিকেলে এ ঘটনাটি ঘটেছ। স্থানীয়রা জানান, বুধবার দুপুরে একদল শ্রমিক আজমিরীগঞ্জ উপজেলার