বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

২৪ ঘন্টায় অর্ধকোটি টাকার মাদক জব্ধ করেছে বিজিবি

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সীমান্তবর্তী এলাকায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা, ফুচকা, বাংলাদেশী মশার কয়েল এবং একটি কাভার্ড ভ্যান আটক করেছে। যার আনুমানিক মুল্য ৫০ লাখ ৪১ হাজার ৭২০ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, ১৬-১৭ এপ্রিল শ্রীমঙ্গল, চুনারুঘাট এবং মাধবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে একযোগে অভিযান চালায় বিজিবি।
দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে একটি কাভার্ড ভ্যান আটক করে। পরবর্তীতে কাভার্ড ভ্যানটি তল্লাশী করে ভিতরে থাকা বিপুল পরিমান ফুচকা জব্দ করা হয়।
সকাল সাড়ে ৭টা এবং সন্ধ্যা ৭টায় টহল কমান্ডার নায়েক মোঃ আনোয়ার মিয়ার নেতৃত্বে চুনারুঘাট উপজেলার টিলাবাড়ী এলাকায় পৃথক দুইটি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবি’র টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল রেখে দ্রুত পালিয়ে যায়। অভিযানে বিপুল পরিমান বাংলাদেশী মশার কয়েল আটক করতে সক্ষম হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com