মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু ॥ আহত ১৩

  • আপডেট টাইম শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৪ জন ঘটনাস্থলে নিহত হয়েছেন।
গতকাল (১৮ এপ্রিল) শুক্রবার রাত অনুমান ২টার দিকে উপজেলার বাখরনগর নামক স্থানে ঢাকাগামী ট্রাক (নাম্বার চট্ট মেট্রো ট ১১-৬৩৩১) এবং পিক-আপ (নাম্বার ঢাকা মেট্রো ন- ১৯-৮৭৯১) এর মুখোমুখি সংঘর্ষে ৪ জন ঘটনাস্থলেই মারা যান। তাদের মধ্যে ২ জন পুরুষ এবং ২ জন মহিলা। গুরুতর আহত ১৩ জনকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসা করা হয়। আশংকাজনক অবস্থায় ২ শিশুকে ঢাকা প্রেরণ করা হয়েছে। নিহতরা হচ্ছে- বানিয়াচং উপজেলার উপজেলার চমকপুর গ্রামের ইসমাইল মিয়ার স্ত্রী মোস্তাকিমা আক্তার (৩৫), তার ভাই হাফিজুর রহমান (২৬), নবীগঞ্জের রাইয়াপুর গ্রামের জামাল মিয়ার স্ত্রী আয়েশা আক্তার (৩০) ও মুন্সিগঞ্জের সিরাজদীখান উপজেলার পংশীপুর গ্রামের মালেক মিয়ার পুত্র পিকআপ হেলপার রহিম মিয়া (২২)। মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুলাহ আল মামুন জানান, বাসা বাড়ির মালামালসহ পিকআপটিতে অনুমান ১৬/১৭ জন যাত্রী ছিল। ট্রাক এবং পিকআপটি হাইওয়ে পুলিশের হেফাজতে আছে। লাশ উদ্বার করে হবিগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com