বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ১৫ পরিবারকে জেলা পরিষদের ২ লাখ টাকা করে আর্থিক অনুদান

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হবিগঞ্জের শহীদ ১৫ পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছে জেলা পরিষদ। এ উপলক্ষে গত বুধবার বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. নুরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান ও সিভিল সার্জন ডা. রত্নদ্বীপ বিশ্বাস। অনুষ্ঠানে প্রতিটি শহীদ পরিবারকে ২ লাখ টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়। এ সময় বক্তৃতা দিতে গিয়ে শহীদ পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন। উল্লেখ্য, গত জুলাই আগস্ট বিপ্লবে হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ৯ জন, লাখাই উপজেলার ৩ জন, নবীগঞ্জের ১ জন, মাধবপুরের ১ জন ও হবিগঞ্জ শহরের ১ জন শহীদ হন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com