বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড ॥ ১৫টি দোকান পুড়ে চাই কোটি টাকার ক্ষয়-ক্ষতি

  • আপডেট টাইম রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে মাত্র এক ঘণ্টার আগুনে পুড়ে গেছে ১৫টি দোকান। এতে কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। শুক্রবার রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, রাত ৩টার দিকে উপজেলার শাহজিবাজার এলাকার সুতাং উত্তর বাজারে আমেরিকা প্রবাসী মেরাজ মিয়ার মার্কেটে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই বাজারের অন্যান্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ধানের গুদাম, লেপ-তোষক, ওষুধের দোকান, মুরগির ফার্ম, মুদি দোকান, চায়ের স্টল, লাইব্রেরি, ফার্নিচার, রেস্টুরেন্ট ও সারের ডিলারসহ ১৫টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com