বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতিকে সংবর্ধনা

  • আপডেট টাইম সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২০৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজের গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল রোববার সকালে কলেজে মিলনায়তনে কলেজের শিক্ষক পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ মোঃ জাহির উদ্দিনের সভাপতিত্বে ভাইস প্রিন্সিপাল মোজাম্মেল হক এর পরিচালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কলেজের অন্যতম পরিচালক সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ শাহজাহান। নবনির্বাচিত সভাপতি সৈয়দ মোঃ ফয়সল বলেন, বৃহত্তর সিলেটের প্রবেশদ্বার মাধবপুরের সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজ ১৯৮৬ সালে প্রতিষ্টা করা হয়। মাধবপুর বাসির ছেলেমেয়েদের উচ্চ শিক্ষার। অনেক বাধাবিপত্তি মোকাবেলা করতে হয়েছে। কিন্তু এলাকার শিক্ষার কথা চিন্তা করে কলেজ প্রতিষ্ঠাতার পর থেকে আমরা সব ধরনের সহযোগীতা করেছি। বিগত সরকার আমাদেরকে রাজনৈতিকভাবে দুরে রেখেছিল। তবে মাধবপুর বাসি আমাদের তাদের মণিকোঠায় রেখেছে। তাই শত নির্যাতন অত্যাচার সহ্য করে আমরা মানুষের কল্যাণ করেছি। যারা আমাদের বিরুদ্ধ ষড়যন্ত্র করেছে তারা আজ হারিয়ে গেছে। সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান বলেন, এই কলেজের শিক্ষার গুনগত মান উন্নয়নে শিক্ষকদের বিশেষ ভূমিকা রাখতে হবে। দেশের মধ্যে যেন শ্রেষ্ঠ কলেজ হিসেবে স্বীকৃতি লাভ করে সেজন্য ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের ভুমিকা রাখাতে হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com