এটিএম সালাম, নবীগঞ্জ থেকে \ নবীগঞ্জ উপজেলার দিনারপুর উচ্চ বিদ্যালয়ে ২০১৬ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরনের নামে অতিরিক্ত টাকা গ্রহণের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট স্কুলের ছাত্র-ছাত্রীদের কাছ থেকে প্রতি মাসে বিভিন্ন কারন দেখিয়ে অতিরিক্ত টাকা হাতিয়ে নেয়া হচ্ছে। এনিয়ে ফুঁসে উঠেছে ছাত্র ছাত্রীদের একটি অংশ। গতকাল শনিবার এসব অনিয়মের প্রতিবাদে ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ মিছিল করে স্কুলের প্রধান
এম এ আই সজিব ॥ চুনারুঘাট উপজেলার পাইকপাড়া গ্রামে গাছ কাটা নিয়ে চাচাতো ভাইয়ের দায়ের কুপে মোশাহিদ খান (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। সে ওই গ্রামের মৃত ফিরোজ খানের পুত্র। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের চাচা সেলিম খান জানান, পাইকপাড়া পাঠানাবাড়ি গ্রামের মোশাহিদ খানের সাথে তার চাচাতো ভাই এবাদদ খান
মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ নারী শিক্ষার প্রসার ঘটাতে ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ’র ব্যক্তিগত উদ্যোগে ও হাসান মঞ্জিল এর সহযোগিতায় নাজমুল হাসান জাহেদ একাডেমী নামে মেয়েদের উচ্চ মাধ্যমিক একটি বিদ্যালয় প্রতিষ্ঠা হতে যাচ্ছে। গতকাল বাংলাদেশ এর অন্যতম প্রকৌশলী মাজহারুল ইসলামকে সাথে নিয়ে বিদ্যালয় তৈরীর জমি পরিদর্শন করেছেন ব্র্যাকের চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ।
এক্সপ্রেস ডেস্ক ॥ রাজনৈতিক দলের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে জাতীয় সংসদে স্থানীয় সরকার (পৌরসভা) বিল-২০১৫ পাস হয়েছে। পাস হওয়া বিলের প্রস্তাব অনুযায়ী পৌরসভার মেয়র প্রার্থীরা স্ব স্ব দলীয় প্রতীক বরাদ্দ পাবেন। আর কাউন্সির প্রার্থীদের আগের মতোই প্রতীক বরাদ্দ দেয়া হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে বৃহস্পতিবার রাতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও
স্টাফ রিপোর্টার ॥ এক বছর পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো কূল কিনারা হয়নি মনি হত্যা মামলার। আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। রাজনৈতিক প্রভাব আর টাকা দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে মামলার মোটিভ। টাকা আর রাজনৈতিক প্রভাবের কারনে এক বছর পার হয়ে গেলেও এখন পর্যন্ত হয়নি স্কুল ছাত্রী মনি হত্যা মামলার বিচার। থানা থেকে আদালতে দৌড়াচ্ছে মনির
এক্সপ্রেস ডেস্ক \ মানবতাবিরোধী অপরাধের মামলার চ‚ড়ান্ত রায়ে সাকা-মুজাহিদের রিভিউ খারিজ করেছে আদালত। এর ফলে উভয়ের ফাঁসিতে আর কোন বাধা রইলো না। মৃত্যুদন্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর আবেদনের রায় দেওয়া হয় গতকাল বুধবার বেলা সাড়ে ১১ টায়। প্রধান
রিফাত উদ্দিন, মাধবপুর থেকে \ সিলেট বিভাগের প্রবেশদ্বার হবিগঞ্জের মাধবপুর প্রথম শ্রেনীর পৌরসভার নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দল আওয়ামীগ, বিএনপি ও জাতীয় পার্টি (এরশাদ) সম্ভাব্য প্রার্থীরা দলীয় মনোনয়ন পেতে লবিং-গ্র“পিং শুরু করেছে। নির্বাচনের দিন-তারিখ ঘোষনা না হলেও নিজেকে প্রার্থী হিসাবে জানান দিতে শারদীয় দূর্গা পূজায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে পূজা-মন্ডপ পরিদর্শন করেছেন। অনেকেই শারদীয় শুভেচ্ছা
স্টাফ রিপোর্টার \ বানিয়াচং উপজেলার বালিখাল বাজারে দুর্বৃত্তদের হামলায় আহত পুকড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন (৫০) মারা গেছেন। গতকাল মঙ্গলবার বেলা ৩ টার দিকে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান। তিনি ঝিটকা গ্রামের মিয়া হোসেন পুত্র। জানা যায়, নোয়াগাও গ্রামের শাহ আলম, নুর আলম ও বাঘজুর গ্রামের ওলি মিয়ার সাথে আনোয়ারের দীর্ঘদিন
আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে \ মাধবপুর উপজেলার বোনা আমন ধান চাষ লক্ষ্য মাত্রা অতিক্রম করেছে। আবহাওয়া অনুকুলে থাকায় বোনা আমনের বাম্পার ফলন হয়েছে। উৎফুলচিত্রে কৃষকরা এখন ধান কাটার জন্য মাঠে নেমে পড়েছেন। সারা মাঠ জুড়ে যেন কৃষকদের প্রাণের মেলা। মাধবপুর উপজেলার দিগন্ত জুড়ে শুধু সারি সারি আমন ধান ক্ষেত। স্থানীয় কৃষকরা জানান, মাধবপুরে ভাটি
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-নবীগঞ্জ আঞ্চলিক সড়কের বালিখাল বাজারে পুকরা উইনিয়নের চেয়ারম্যান প্রার্থী আনোয়ার মিয়াকে ডেকে নিয়ে এলাপাতাড়ি কুপিয়ে ক্ষত-বিক্ষত করেছে একদল দুর্বৃত্ত। গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আশংঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত সূত্রে জানা যায, দীর্ঘদিন যাবৎ বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের জীটকা গ্রামের মৃত মিয়া হোসেনের ছেলের সাথে নওয়াগা