শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হামলায় আহত পুকড়া ইউপির চেয়ারম্যান প্রার্থী আনোয়ার মারা গেছেন

  • আপডেট টাইম বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫
  • ৬০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ বানিয়াচং উপজেলার বালিখাল বাজারে দুর্বৃত্তদের হামলায় আহত পুকড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন (৫০) মারা গেছেন। গতকাল মঙ্গলবার বেলা ৩ টার দিকে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান। তিনি ঝিটকা গ্রামের মিয়া হোসেন পুত্র।
জানা যায়, নোয়াগাও গ্রামের শাহ আলম, নুর আলম ও বাঘজুর গ্রামের ওলি মিয়ার সাথে আনোয়ারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে উলে­খিতরাসহ ৫-৬ জন গত সোমবার সন্ধ্যায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আনোয়ার মিয়াকে ক্ষতবিক্ষত করে। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আশংকাজনক অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পরে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় গতকাল মঙ্গলবার দুপুরে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com