রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাটে কাটা নিয়ে বিরোধ চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম শনিবার, ২১ নভেম্বর, ২০১৫
  • ৫৫৬ বা পড়া হয়েছে

এম এ আই সজিব ॥ চুনারুঘাট উপজেলার পাইকপাড়া গ্রামে গাছ কাটা নিয়ে চাচাতো ভাইয়ের দায়ের কুপে মোশাহিদ খান (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। সে ওই গ্রামের মৃত ফিরোজ খানের পুত্র। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের চাচা সেলিম খান জানান, পাইকপাড়া পাঠানাবাড়ি গ্রামের মোশাহিদ খানের সাথে তার চাচাতো ভাই এবাদদ খান ওরফে জনাব খান এর পুত্র শামিম খানের বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গতকাল সকাল ৮টায় মোশাহিদ খানের জমির উপর রোপনকৃত একটি মেহগনি গাছ কাটতে যায় শামীম খান। এ নিয়ে উভয়ের মাঝে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। স্থানীয় লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। কিছুক্ষণ পর মোশাহিদ খান মোটর সাইকেলযোগে চুনারুঘাটের উদ্দেশ্যে রওয়ানা হলে পাইকপাড়া মসজিদের নিকট রাস্তায় পৌছামাত্র মোশাহিদের উপর হামলা চালায় শামীম ও তার ছোট ভাই মোঃ শাহিন খান। এদের ধারালো অস্ত্রের আঘাতে মোশাহিদ মোটর সাইকেল থেকে রাস্তার পাশে পড়ে মারা যায়। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ মোশাহিদের লাশ উদ্ধার করে।
এব্যাপারে চুনারুঘাট থানার ওসি অমূল্য কুমার চৌধুরী জানান ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর থেকেই হামলাকারীরা আত্মগোপন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com