রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচঙ্গে শীঘ্রই কাজ শুরু হচ্ছে নাজমুল হাসান জাহেদ একাডেমী

  • আপডেট টাইম শনিবার, ২১ নভেম্বর, ২০১৫
  • ৮৮০ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ নারী শিক্ষার প্রসার ঘটাতে ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ’র ব্যক্তিগত উদ্যোগে ও হাসান মঞ্জিল এর সহযোগিতায় নাজমুল হাসান জাহেদ একাডেমী নামে মেয়েদের উচ্চ মাধ্যমিক একটি বিদ্যালয় প্রতিষ্ঠা হতে যাচ্ছে। গতকাল বাংলাদেশ এর অন্যতম প্রকৌশলী মাজহারুল ইসলামকে সাথে নিয়ে বিদ্যালয় তৈরীর জমি পরিদর্শন করেছেন ব্র্যাকের চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ। এ সময় স্যার ফজলে হাসান আবেদ এর সাথে উপস্থিত ছিলেন ডাঃ সাখাওয়াত হাসান জীবন, আলতামাস হাসান। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশীর আহমদে, সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ শিক্ষক তপন কুমার বিশ্বাস, ব্র্যাক বানিয়াচঙ্গের ইউডিসি মোঃ মহসিন উদ্দিন, উর্ধ্বতন প্রকৌশলী মোঃ হামিদুর রহমান, মাহফুজ হোসেন, এলাকা উন্নয়ন সমন্বয়কারী ফকরুল আলম ভূইয়া, বিইপি সেক্টর স্পেশালিস্ট মোস্তফা কবির, ছাদিকুর রহমান প্রমূখ। খুব শীঘ্রই নাজমুল হাসান জাহেদ একাডেমীর ভবনের কাজ শুরু হবে, বিদ্যালয়টি তৈরী হলে এলাকার নারী শিক্ষার প্রসারে অন্যতম ভূমিকা রাখবে, সর্বাধুনিক সুযোগ-সুবিধা নিয়ে বিদ্যলায়টি তৈরী করা হবে বলেও জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com