এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের বিবিয়ানা বিদ্যুৎ প্লান্ট সংলগ্ন আউশকান্দি ইউনিয়নের পারকুল গ্রামে কুশিয়ারা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। স্থানীয় কতিপয় প্রভাবশালীরা সরকারের অনুমতি না নিয়ে অবৈধভাবে এ বালু উত্তোলন করে বিবিয়ানা বিদ্যুৎ প্লান্টে বিক্রি করছে। এতে নদী ভাঙনের আশংকা করছেন এলাকাবাসী এবং হুমকির মুখে রয়েছে বিবিয়ানা বিদ্যুৎ
স্টাফ রিপোর্টার ॥ ৬ ডিসেম্বর হবিগঞ্জ মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকহানাদার বাহিনী মুক্ত হয় হবিগঞ্জ জেলা। দিবসটি স্মরণে মঙ্গলবার বিভিন্ন কর্মসূচি পালন করেছে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, হবিগঞ্জ সদর উপজেলা ও পৌর মুক্তিযোদ্ধা কমান্ড। মঙ্গলবার সকাল ১০টায় মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করা হয়। এ সময় জেলা প্রশাসক সাবিনা
আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরের এক গৃহবধূকে স্বামী ও সতীন মিলে পিটিয়ে হত্যা করেছে। হত্যার শিকার গৃহবধূর নাম হোসনে আরা (২৫)। নিহত হোসনে আরা মাধবপুর উপজেলার পরমানন্দপুর গ্রামের নুর মিয়ার মেয়ে। গত সোমবার বিকেলে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার পাইকপাড়া গ্রামে স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের ভাই আব্দুর রহিম জানান, গত বছর ২৮
এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে শাহনাজ মিয়া (১৬) এক স্কুল ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকালে দীঘলবাক ইউনিয়নের বোয়ালজুর গ্রামের পার্শ্ববর্তী জোয়ালভাঙ্গা হাওর থেকে লাশ উদ্ধার করা হয়। শাহনাজ ওই গ্রামের কৃষক ইউনুছ মিয়ার পুত্র। সে আউশকান্দি রাশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্র। নিহত শাহনাজের পরিবার দাবী করছে
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া কবরস্থান থেকে চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫২ পিস যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হল, হবিগঞ্জ সদর উপজেলার চরহামুয়া গ্রামের মোঃ সুরুজ আলীর পুত্র ফজলু মিয়া (২৫), গোপায়া গ্রামের অনু মিয়ার পুত্র সেবুল মিয়া (২৭), নারায়নপুর গ্রামের আব্দুল খালেকের
এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নিখোজেঁর ৪ দিন পর লেট্রিন থেকে অনুপ দাশ নামে ১৩ বছরের কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক দীপংকর দাশ নামে এক যুবকের স্বীকারোক্তি অনুযায়ী লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের মৃত অন্ত দাশের ছেলে অনুপ দাশ (১৩) গত ৩০ নভেম্বর
মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশসহ আহত হয়েছে শতাধিক। সংঘর্ষ নিয়ন্ত্রনে আনতে পুলিশের ৭ রাউন্ড টিয়ারশেল ও ১৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ। আহতদের মধ্যে গুরুতর ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও ১৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বানিয়াচং সদরের
মোঃ ছানু মিয়া ॥ হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে বর্তমান প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচিত হতে যাচ্ছেন। গতকাল শনিবার দাখিলকৃত মনোনয়ন যাছাই-বাছাইকালে হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৩ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় এবং চেয়ারম্যান পদে আর কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় এখন
স্টাফ রিপোর্টার ॥ আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি বলেছেন, যুব সমাজের ভাগ্য পরিবর্তনের অন্যতম মাধ্যম আউটসোর্সিং। এখন শুধুমাত্র একটা ল্যাপটপ থাকলেই ঘরে বসে বড় অঙ্কের অর্থ আয়ের সুযোগ রয়েছে। সেক্ষেত্রে প্রয়োজন শুধু ট্রেনিংয়ের। আর এ ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিয়েছে বর্তমান সরকার। ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পর এবার পোস্ট-ই সেন্টার চালু হওয়াতে যুবক-যুবতিদের বড় একটি অংশ
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগ পাওয়া গেছে। এতে এলাকার পরিবেশ বিনষ্টসহ আইন শৃংখলা রক্ষায় বিঘœ ঘটছে। গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে সদর থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ শহরের সিনেমা হল এলাকার বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে হোটেল ম্যানেজারসহ অবৈধ মেলামেশার অভিযোগে ১০ যুবক-যুবতীকে আটক করে। আটকরা হল, বরগুনা জেলার