বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

গোপায়া কবরস্থান থেকে ৪ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬
  • ৬৬৬ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া কবরস্থান থেকে চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫২ পিস যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হল, হবিগঞ্জ সদর উপজেলার চরহামুয়া গ্রামের মোঃ সুরুজ আলীর পুত্র ফজলু মিয়া (২৫), গোপায়া গ্রামের অনু মিয়ার পুত্র সেবুল মিয়া (২৭), নারায়নপুর গ্রামের আব্দুল খালেকের পুত্র আব্দুল আহাদ রুবেল (২৫) ও উত্তর রায়ধর গ্রামের আব্দুল মন্নানের পুত্র তুহিন মিয়া (২৪)। গতকাল সোমবার রাত ৮ টায় ডিবি পুলিশের এসাআই আব্দুল করিমের নেতৃত্বে একদল পুলিশ ধুলিয়াখাল মিরপুর সড়কের গোপায়া এলাকায় অভিযান চালায়। এ সময় ওই চার মাদক ব্যবসায়ী গোপায়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে মাদক বিক্রি করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পার্শ্ববর্তী কবরস্থানে ঢুকে পরে। কিন্তু নাছুর বান্দা পুলিশ তাদের পিছু ধাওয়া করে কবরস্থানের ভেতর থেকে তাদেরকে আটক করে। এ ব্যাপারে ডিবি পুলিশ বাদি হয়ে উল্লেখিত চার মাদক ব্যবাসয়ীর বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com