শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

হবিগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে বিজয় র‌্যালি ও আলোচনা সভা

  • আপডেট টাইম বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬
  • ৬৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ৬ ডিসেম্বর হবিগঞ্জ মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকহানাদার বাহিনী মুক্ত হয় হবিগঞ্জ জেলা। দিবসটি স্মরণে মঙ্গলবার বিভিন্ন কর্মসূচি পালন করেছে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, হবিগঞ্জ সদর উপজেলা ও পৌর মুক্তিযোদ্ধা কমান্ড। মঙ্গলবার সকাল ১০টায় মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করা হয়। এ সময় জেলা প্রশাসক সাবিনা আলম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ রোকন উদ্দিন, এডিএম এমরান হোসেন, হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার এডঃ মোহাম্মদ আলী পাঠান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল সহিদসহ বিভিন্ন স্তরের মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে একটি বিজয় র‌্যালি শহর প্রদক্ষিণ করে। এদিকে চুনারুঘাট ও মাধবপুর উপজেলায়ও অনুরূপ কর্মসূচি পালন করে সংশ্লিষ্ট ইউনিট কমান্ড।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com