সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জে ৮ম শ্রেণীর ছাত্রকে গলা কেটে হত্যা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬
  • ৫৫০ বা পড়া হয়েছে
SAMSUNG DIGITAL CAMERA

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে শাহনাজ মিয়া (১৬) এক স্কুল ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকালে দীঘলবাক ইউনিয়নের বোয়ালজুর গ্রামের পার্শ্ববর্তী জোয়ালভাঙ্গা হাওর থেকে লাশ উদ্ধার করা হয়। শাহনাজ ওই গ্রামের কৃষক ইউনুছ মিয়ার পুত্র। সে আউশকান্দি রাশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্র।

SAMSUNG DIGITAL CAMERA

SAMSUNG DIGITAL CAMERA

nabigonj-copy

img_20161205_111557_1480924262566নিহত শাহনাজের পরিবার দাবী করছে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করেছে। শাহনাজের মা ময়না বিবি জানান, রবিবার রাত ১০টার দিকে তার ছেলে শাহনাজকে ফুটবল খেলার পোষ্টার লাগানোর জন্য ঘর থেকে ডেকে নেয় একই গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র জসিম আহমদ লিজুসহ তার খেলার সহপাঠিরা। এর পর থেকে শাহনাজ আর বাড়িতে ফিরে আসেনি। রাত ব্যাপী শাহনাজের পরিবারের লোকজন তাকে গ্রামের বিভিন্ন স্থানসহ আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেন। কোথায় তার সন্ধান পাওয়া যায়নি। গতকাল সোমবার সকাল ৭টার দিকে স্থানীয় লোকজন জোয়ালভাঙ্গা হাওরে শাহনাজের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে তার পরিবারকে খবর দেন। পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশ সনাক্ত করেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বাতেন খানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে ওসি আব্দুল বাতেন খাঁন বলেন, ঘটনার খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com